দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের উপকূলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সাতটি অঞ্চলের ওপর দিয়ে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (৪ জুলাই) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সতর্কতা বলবৎ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ অবস্থায় সংশ্লিষ্ট অঞ্চলগুলোর অভ্যন্তরীণ নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এই পূর্বাভাসে নদীপথে চলাচলরত নৌযান ও নৌযাত্রীদের সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১ নম্বর সতর্ক সংকেত সাধারণত স্বল্পমাত্রার ঝোড়ো হাওয়া কিংবা বৈরী আবহাওয়ার সম্ভাবনার ইঙ্গিত দেয়। এর ফলে নৌ চলাচলে সাময়িক সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়ে থাকে।
আরএ