• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • আবহাওয়া

ভোরেই তাপমাত্রা ৩০ ডিগ্রি, গরমে হাঁসফাঁস ঢাকাবাসী

নিজস্ব প্রতিবেদক
  ১৪ জুন ২০২৫, ০৮:০০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকার আকাশ আজ সকাল থেকেই ছিল হালকা মেঘের আনাগোনা। তবে বৃষ্টির দেখা নেই বরং দিনের শুরুতেই তাপমাত্রা উঠে গেছে প্রায় ৩০ ডিগ্রিতে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (১৪ জুন) সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা ভোরেই গরমের প্রবল উপস্থিতি জানান দিয়েছে।

সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সারাদিন আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে। এ সময়ের মধ্যে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি। এর ফলে আজও ঢাকাবাসীকে গরমের মধ্যে দিনের কার্যক্রম চালিয়ে যেতে হবে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। একইসঙ্গে দিনের তাপমাত্রা আজও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অন্যদিকে, বিভাগীয় পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থেকে সাময়িক মেঘলা থাকতে পারে। দেশের অধিকাংশ বিভাগে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে দমকা হাওয়াসহ মাঝারি ধরনের ভারী বর্ষণও। পাশাপাশি দেশের কয়েকটি অঞ্চলে বিদ্যমান মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। তবে সিলেট বিভাগে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এরমধ্যে, ঢাকা, নারায়ণগঞ্জ, মাদারীপুর ও কিশোরগঞ্জে বয়ে যাওয়া তাপপ্রবাহ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

রংপুর শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা দেশের মধ্যে সবচেয়ে বেশি। সেখানে রাতের তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি। ময়মনসিংহেও মৃদু তাপপ্রবাহ রয়েছে, তবে তা কিছুটা প্রশমিত হতে পারে। সেখানকার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে তাপপ্রবাহ এখনও বিদ্যমান রয়েছে, এবং তা অব্যাহত থাকতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন

দেশে বইছে তাপপ্রবাহ, গরম নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপপ্রবাহের কোনো উল্লেখ নেই। চট্টগ্রামে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ দশমিক ৮ ডিগ্রি। খুলনাতেও মৃদু তাপপ্রবাহ বইছে, তবে তা কিছুটা কমে যেতে পারে। খুলনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বরিশালে দিনের তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ খ. হাফিজুর রহমান সই করা ওই পূর্বাভাসে বলা হয়েছে, সামগ্রিকভাবে দেশের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে, যা জনসাধারণের জন্য স্বস্তির বার্তা হতে পারে। তবে আবহাওয়া পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় স্থানীয়ভাবে তাপ ও বৃষ্টির তারতম্য দেখা যেতে পারে।

কে

আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।