দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের সব জেলাসহ দেশের বেশ কিছু জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। রোববার (১ জুন) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
পোস্টে তিনি উল্লেখ করেন, রাত ১০টার মধ্যে বেশ কিছু জেলার ওপর তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে।
জেলাগুলো হলো:
চট্টগ্রাম বিভাগ: সব জেলা
বরিশাল বিভাগ: সব জেলা
ঢাকা বিভাগ: সব জেলা
খুলনা বিভাগ: দক্ষিণ দিকের সব জেলা
রাজশাহী বিভাগ: বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, জয়পুরহাট
ময়মনসিংহ বিভাগ: জামালপুর
রংপুর বিভাগ: পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট
সিলেট বিভাগ: হবিগঞ্জ, মৌলভীবাজার
এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী কয়েক দিন দেশের দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
/অ