দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কয়েক দিনের প্রখর রোদ আর ভ্যাপসা গরমে হাঁসফাঁস হয়ে উঠেছিল জনজীবন। এই তাপদাহের মধ্যে হঠাৎ মুষুলধারে বৃষ্টি যেন স্বস্তি নিয়ে এলো ঢাকাবাসীর জীবনে। বুধবার (১৬ এপ্রিল) পৌনে ৪টার দিকে রাজধানীতে মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে বইতে শুরু করে ঝড়ো হাওয়া।
এদিকে রাজধানীতে বৃষ্টির কারণে রাতের তাপমাত্রা অনেকটাই কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপপ্রবাহের মধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
জানানো হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং শিলাবৃষ্টির কথাও বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে।
এফএইচ/
এফএইচ/