দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, ঢাকাসহ দুই বিভাগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে সারা দেশে বাড়তে পারে তাপমাত্রা।
আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার (৯ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সময় দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিকে গতকাল শনিবার (৮ মার্চ) রাঙামাটিতে দেশের সর্বোচ্চ ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, আজ রোববার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এ ছাড়া আগামীকাল সোমবারও (১০ মার্চ) দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরদিন মঙ্গলবারও (১১ মোর্চ) দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে দেশের উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
কে