দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প। এবার ভূমিকম্প অনুভূত হয়েছে দেশটির সুলাওয়েসিতে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১।
উল্লেখ্য, ২০১৮ সালে সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্পর ফলে দেখা দিয়েছিল সুনামি। তাতে মারা গিয়েছিলেন ২২০০-র বেশি মানুষ।
ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল ৬টা ৫৫ মিনিটে সুলাওয়েসিতে আঘাত হানে ভূমিকম্প। এর উৎসস্থল ছিল উত্তর সুলাওয়েসি এলাকায়। মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎসস্থল। এখন পর্যন্ত এই ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানানো হয়েছে।
প্রায় দিনই ভূমিকম্প হয় ইন্দোনেশিয়া অঞ্চলে। সেই দেশের আবহাওয়া দপ্তর জানিয়েছে, এ দিনের এই কম্পন ছিল নিম্ন মাত্রার। এই জন্য সেখানে সুনামির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে তারা।

এর আগে ২০২১ সালে এই দ্বীপে আঘাত হেনেছিল ৬.২ মাত্রার ভূমিকম্প। তাতে মারা গিয়েছিলেন শতাধিক মানুষ এবং কয়েক হাজার বাসিন্দা ঘর ছাড়া হন।
২০১৮ সালে সুলাওয়েসির পালুতে আঘাত হেনেছিল ৭.৫ মাত্রার ভূমিকম্প। এর জেরে সেখানে সুনামি হয়। তাতে ওই অঞ্চলে মারা গিয়েছিলেন ২২০০ জনের বেশি মানুষ।
মঙ্গলবার সকালেই ভূমিকম্প অনুভূত হয় কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে। ৫.১ মাত্রার ওই ভূমিকম্পের উৎসস্থল ছিল বঙ্গোপসারে, মাটি থেকে প্রায় ৯১ কিলোমিটার নীচে। মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয় ওডিশা এবং বাংলাদেশও। এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি।
কে