দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টানা কয়েকদিন দাবদাহের পর এখনও রাজধানীতে বৃষ্টির দেখা না মেলেনি। তবে শীতল বাতাস থাকায় কমেছে তাপমাত্রা। ফলে জনমনে কিছুটা স্বস্তি ফিরেছে। এছাড়া দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। সঙ্গে দমকা বাতাসও বইছে। এর মধ্যে টানা ৩দিন সারাদেশে বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে দমকা হাওয়া ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে। এ সময় তাপমাত্রাও কিছুটা কমে আসবে।
রোববার (১৯ মে) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ১০৬ মিলিমিটার। চট্টগ্রামের সন্দ্বীপে ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এছাড়া অন্য জায়গায় ৫৫ মিলিমিটারের নিচে বৃষ্টিপাত হয়েছে।
তিন দিনের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম দিন রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বজ্রবৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
দ্বিতীয় দিনে রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
তৃতীয় দিনে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার (২২ মে) দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তীতে এটি ঘণীভূত হতে পারে।
কে