দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাতে তিন জেলার ওপর দিয়ে তীব্র ঝড় বয়ে যেতে পারে। পাশাপাশি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সোমবার (১৩ মে) বিকেল ৪টা থেকে দিনগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে- বরিশাল, পটুয়াখালী এবং নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অফিস বলছে, সারা দেশে সোমবার দিনের তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। আর রাতের তাপমাত্রা বাড়তে পারে সামান্য। এ ছাড়া মঙ্গলবার (১৪ মে) দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস।
অবশ্য তাপমাত্রা বাড়লেও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের দুয়েক জায়গায় বৃষ্টিপাতের এ প্রবণতা পরবর্তী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।
নোয়াখালীর হাতিয়ায় সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এ সময় দেশের আরও বেশ কিছু স্থানেও বৃষ্টি হয়েছে।
এফএইচ