দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টানা হিট এলার্ট শেষে একটু বাতাস আর মেঘ বৃষ্টির লুকোচুরিতে কিছুটা স্বস্তির আশা নগরবাসী করলেও ভ্যাপসা গরমে তার পুরোটাতেই যেন গুড়ে বলি। কয়েক সপ্তাহের ধারবাহিকতায় আজ রোববারও সূর্যের গণগণে তাপ পিচ ঢালা পথে প্রতিফলিত হয়ে যেন উনুনে পরিণত করেছে রাজপথকে। তারই উত্তাপে নাভিশ্বাস শহুরে জীবনে।
মেঘ আর সূর্যের লুকোচুরিতেও ঢাকায় ভ্যাপসা গরম কমেনি। বৃষ্টির সম্ভাবনা থাকলেও সূর্যের তীব্রতা যেন কমছেই না। তবে এর মধ্যেই আবহাওয়া অফিস ভালো খবর দিয়েছে। তারা জানাল, সোমবার (৬ মে) থেকে রাজধানীবাসী অনেকটাই দাবদাহ থেকে মুক্তি পাবে।
রোববার (৫ মে) আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন এক ব্রিফিংয়ে বলেন, ঢাকার দাবদাহ সোমবার কেটে যাবে পুরোটাই। তবে রাজশাহী ও খুলনা বিভাগে দাবদাহ স্থায়ী হবে আরও কিছুদিন। যদিও মে মাসের মাঝামাঝি সময়ের পর ফের বাড়তে পারে তাপমাত্রা। তার বিস্তার দীর্ঘ সময়ের কিংবা বিস্তর এলাকার জন্য হবে না।
তবে গ্রীষ্মের বৃষ্টির স্থায়িত্ব কম থাকায় গরম থেকে সহসাই মুক্তি মিলছে না বলেও জানান এ আবহাওয়াবিদ।
জেডএ