দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগের রাতের বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও, শুক্রবার (৩ মে) দিনভর রাজধানীর তাপমাত্রা আবার আগের মতোই ছিল। এতে কিছুটা নিরাশায় নগরবাসী। তবে আবহাওয়াবিদরা বলছেন, আগামী ৬ মে পর সারাদেশে তাপপ্রবাহ কমে বৃষ্টিপাত বাড়তে পারে।
গ্রীষ্মের দাবদাহে প্রাণ যখন ওষ্ঠাগত, একপশলা বৃষ্টির জন্য চারিদিকে হাহাকার। ঠিক তখনই বৃহস্পতিবার (২ মে) রাতে আকাশ ভেঙ্গে বৃষ্টির দেখা মিললেও শুক্রবার আবারও আগের রূপে ফিরেছে ঢাকা। আজও পথ চেয়ে থাকা হচ্ছে কাঙ্ক্ষিত বৃষ্টির। যে বৃষ্টি উত্তপ্ত নগরী ঢাকাকে করে দিয়েছে শীতল। সকালে তাপমাত্রা কিছুটা কম থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা পাল্লা দিয়ে বেড়েছে
আবহাওয়ার এমন খেয়ালিপনায় জনজীবনে ভোগান্তি চরমে পৌঁছেছে। তবে আবহাওয়াবিদ মো. খন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, স্বস্তি পেতে অপেক্ষা করতে হবে ৬ মে পর্যন্ত।
তিনি বলেন, সিলেট এবং চট্টগ্রাম বিভাগ ছাড়া অন্যস্থানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মে মাসে তিন থেকে পাঁচবার শিলা বৃষ্টিসহ ১-২ বার কালবৈশাখী হতে পারে। তবে এপ্রিল মাসের তুলনায় চলতি মাসে তাপপ্রবাহের সম্ভাবনা কম।
বৈশাখের দাবদাহের মাঝে গতকালের এক পশলাবৃষ্টি কিছু সময়ের জন্য যেন স্বস্তি এনেছিল নগরজীবনে। তবে এই তাপপ্রবাহের দাপট কিন্তু এখনও পুরোপুরি কমেনি। তাই তো এই দাপটের অবসানের জন্য আবার সবার চাওয়া মুষলধারে বৃষ্টি। আর সেই প্রার্থনায় এখন যেন নগরবাসী।
এদিকে শুক্রবার (৩ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, যশোর, চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চাঁদপুর ও মৌলভীবাজার জেলাসহ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
ডিপি/