দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীসহ দেশের চার বিভাগে আজ ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের বেশ কয়েকটি জেলায় চলমান তাপপ্রবাহ কিছুটা কমতে পারে।
শুক্রবার (১৯ এপ্রিল) সকালে দেওয়া আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান সই করা এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসে তিন থেকে পাঁচটি শিলাবৃষ্টিসহ দুটি বা একটি কালবৈশাখী ঝড় হতে পারে। তবে, এপ্রিল মাসের তুলনায় মে মাসে তাপপ্রবাহের সম্ভাবনা কম।
এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ১০ মিলিমিটার আর রাঙ্গামাটিতে সর্বোচ্চ ৬৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
জেডএ