• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • আবহাওয়া

দেশজুড়ে গরমের দাপট, তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল

দেশ টিভি ডেস্ক
  ১৫ এপ্রিল ২০২৪, ১৮:৩৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+

সাধারণত চৈত্রের শুরু থেকে গরমের দাপট বাড়তে থাকে। তবে এবার ছিলো একেবারেই ব্যতিক্রম। এবার চৈত্র মাস জুড়েই দেশের অধিকাংশ এলাকায় কম বেশি বৃষ্টির দেখা মিলেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মাসের শেষদিকে রোদ ও গরমের দাপট একটু একটু করে বাড়তে থাকে। বৈশাখের শুরুতে তা আরও বেড়েছে। গতকাল রোববার (১৪ এপ্রিল) সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস থাকলেও সোমবার (১৫ এপ্রিল) তা ছাড়িয়ে গেছে।

এদিন ঢাকাসহ দেশের ৫৪টি জেলার ওপর দিয়ে প্রায় ৪০ ডিগ্রি তাপমাত্রার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১৫ এপ্রিল) বিকেল পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খেপুপাড়ায় (পটুয়াখালীর কলাপাড়া) ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রোববার (১৪ এপ্রিল) রাঙ্গামাটিতে সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

এর আগে, গতকাল রোববার খেপুপাড়ায় তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে ১.২ ডিগ্রি বেড়েছে।

এদিকে রাজধানী ঢাকার তাপমাত্রাও কিছুটা বেড়েছে। সোমবার ঢাকায় সর্বোচ্চ ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা গতকাল রোববার ছিল ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার (১৫ এপ্রিল) বিকেলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানান।

এদিন সকাল ৯টা থেকে ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার (১৬ এপ্রিল) রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। তবে বিরাজমান তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, পরশু দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পরিধি আরও বাড়তে পারে। তবে বর্ধিত পাঁচ দিনে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।

রংপুর ও নীলফামারী জেলা এবং ঢাকা বিভাগের ১৩টি জেলা, রাজশাহীর ৮টি, খুলনার ১০টি, বরিশালের ৬টি, চট্টগ্রামের ১১টি ও সিলেট বিভাগের ৪টি জেলাসহ মোট ৫৪টি জেলার ওপর দিয়ে ওপর দিয়ে মৃদু (৩৬ ডিগ্রি থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮.০ ডিগ্রি থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এছাড়া সারা দেশে সোমবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ডিপি/

  • গরমের দাপট
  • আবহাওয়া অধিদপ্তর
  • তাপমাত্রা
এ সম্পর্কিত আরও খবর
জানুয়ারি মাসে কয়েক দফা শৈত্য প্রবাহের আভাস
জানুয়ারি মাসে কয়েক দফা শৈত্য প্রবাহের আভাস
টানা ৩ দিন কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা
টানা ৩ দিন কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা
পঞ্চগড়ের তাপমাত্রা আবারও ১০ ডিগ্রির নিচে
পঞ্চগড়ের তাপমাত্রা আবারও ১০ ডিগ্রির নিচে
পঞ্চগড়ে কাটল মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ১২.৯ ডিগ্রি
পঞ্চগড়ে কাটল মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ১২.৯ ডিগ্রি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।