• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • আবহাওয়া

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’: এই নামের অর্থ কী, কোথায় আঘাত হানতে পারে?

দেশ টিভি ডেস্ক
  ১৭ নভেম্বর ২০২৬, ১০:০৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘আকভান’-এ রূপ নিয়েছে। এটি আরও শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় (ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম) আকারে আগামী শুক্রবার (২০ নভেম্বর) ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। বাংলাদেশে ঘূর্ণিঝড়টি সরাসরি আঘাত হানার আশঙ্কা না থাকলেও এর প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশের আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড়টি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমে শক্তি সঞ্চয় করছে। গত সোমবার মধ্যরাতে এর অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩০৫ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৪৫ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২২৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

কবে ও কোথায় আঘাত হানতে পারে: ভারতের আবহাওয়া অধিদফতরের (আইএমডি) পূর্বাভাস বলছে, ‘আকভান’ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল নাগাদ ‘অতি প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে। এরপর শুক্রবার (২০ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যার মধ্যে এটি অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের নেল্লোর ও তুনী শহরের মধ্যবর্তী অঞ্চল দিয়ে স্থলভাগে আছড়ে পড়তে পারে। উপকূল অতিক্রমের সময় ঝড়টির বাতাসের একটানা গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার, যা দমকা হাওয়ার আকারে ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

ঘূর্ণিঝড়টির প্রভাবে ভারতের অন্ধ্রপ্রদেশ ছাড়াও ওড়িশা, তামিলনাড়ু ও পুদুচেরিতে ভারি থেকে অতি ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলোতেও বুধবারের পর থেকে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বাংলাদেশের জন্য সতর্কতা: ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত নামিয়ে তার পরিবর্তে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদফতর।

আরও পড়ুন

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

‘আকভান’ নামের অর্থ কী ও কীভাবে নামকরণ হলো: ‘আকভান’ নামটি প্রস্তাব করেছে ইরান। এটি একটি ফারসি শব্দ। ইরানের মহাকবি ফেরদৌসীর অমর মহাকাব্য ‘শাহনামা’য় বর্ণিত এক শক্তিশালী ও মায়াবী দৈত্যের নাম ‘আকভান’ (আকভান দিভ)। পৌরাণিক কাহিনি অনুযায়ী, এই দৈত্য ইচ্ছেমতো রূপ বদলাতে পারত এবং ইরানের কিংবদন্তি বীর রুস্তমের সঙ্গে তার লড়াইয়ের উল্লেখ রয়েছে।

প্রসঙ্গত, বঙ্গোপসাগর ও আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নামকরণ করে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) এবং জাতিসংঘের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসকাপ) প্যানেলভুক্ত ১৩টি দেশ। দেশগুলো হলো: বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন। ২০২০ সালে এই দেশগুলোর প্রস্তাবিত ১৬৯টি নামের তালিকা থেকে পর্যায়ক্রমে ঘূর্ণিঝড়ের নাম ঠিক করা হয়। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের দেওয়া ‘অর্ণব’ ও ভারতের ‘মুরাসু’র পর এবার ইরানের প্রস্তাবিত ‘আকভান’ নামটি ব্যবহৃত হলো।

কে

  • আকভান
  • ঘূণিঝড়
এ সম্পর্কিত আরও খবর
ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে গভীর নিম্নচাপ, উত্তাল বঙ্গোপসাগর
ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে গভীর নিম্নচাপ, উত্তাল বঙ্গোপসাগর
ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X