দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের আট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এসব বিভাগ হলো রংপুর, রাজশাহী, ঢাকা,ময়মনসিংহ ,খুলনা, বরিশাল ,চট্টগ্রাম ও সিলেট। এছাড়া সারা দেশের দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার (২৭ সেপ্টেম্বর) আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, উত্তর ছত্রিশগড় ও তৎ সংলগ্ন উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ এলাকায় অবস্থিত স্থল নিম্নচাপটি বর্তমানে মধ্যপ্রদেশ ও তৎসমগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষে স্থল ও নিম্নচাপের কেন্দ্রস্থল বিহার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
২৬ সেপ্টেম্বর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে ২৬ দশমিক৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রোববার (২৭ সেপ্টেম্বর ) সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
কে