দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীতে ভোররাত থেকে টানা বৃষ্টি হয়েছে। রোববার (২০) ভোর থেকে সকাল পর্যন্ত আকাশ ছিল মেঘাচ্ছন্ন। এসময় বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে।
বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমেছে। ঢাকার পুরানা পল্টন, খিলগাঁও কমিউনিটি সেন্টারের সামনে, মালিবাগ রেলগেট বাজার, মৌচাক মোড়, মগবাজার সেঞ্চুরি মোড়, দক্ষিণ মণিপুর মোল্লাপাড়া ও পশ্চিম শ্যাওড়াপাড়া বর্ডার বাজারসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।
কোথাও কোথাও সড়কে হাঁটুসমান পানি জমেছে। সেই পানি পেরিয়েই স্কুল-কলেজ ও কর্মস্থলের উদ্দেশে যেতে দেখা গেছে মানুষকে।
এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে।
সংস্থাটি আরও জানায়, লঘুচাপটি পরে গভীর নিম্নচাপ, এমনকি ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে। তবে এর সম্ভাব্য প্রভাব ভারতের ওডিশা ও অন্ধ্র প্রদেশ উপকূলে বেশি পড়তে পারে।
কে