দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের আনন্দের মধ্যেও লিওনেল মেসির জন্য কষ্ট প্রকাশ করেছেন স্পেনের তরুণ ডিফেন্ডার পাউ কুবার্সি। তিনি বলেছেন, মেসি তার শৈশবের আইডল এবং তার বিপক্ষে খেলতে পারা জীবনের অন্যতম বড় অভিজ্ঞতা।
ফাইনাল শেষে মিক্সড জোনে কথা বলতে গিয়ে ১৯ বছর বয়সী বার্সেলোনা ডিফেন্ডার বলেন, ‘আমি আগে কখনো তাকে সামনে থেকে দেখিনি। তিনি যখন আমাকে শুভেচ্ছা জানাতে এলেন, তখনই বুঝলাম আমরা সত্যিই সেই মুহূর্তে আছি।’
টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত কুবার্সি বলেন, ‘তার মতো একজন খেলোয়াড়ের সঙ্গে মাঠ ভাগ করে নেওয়া বিশাল সৌভাগ্যের বিষয়। তিনি আমার আইডল। তিনি হেরে গেছেন বলে আমার খারাপও লাগছে, তবে আমাদের জয়ে আমি ভীষণ আনন্দিত।’
বিশ্বকাপ জয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘এটা স্বপ্নের মতো। যা ঘটছে, তা এখনও অবিশ্বাস্য মনে হচ্ছে। রেফারির শেষ বাঁশি বাজার পরই আমরা অনুভব করেছি, আমরা ইতিহাস গড়ে ফেলেছি।’
বার্সেলোনার একাডেমি থেকে উঠে আসা কুবার্সি বলেন, তিনি সবসময় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতেন। তবে নিউইয়র্কে বিশ্বকাপ ট্রফি হাতে তুলবেন, এমনটা কখনো কল্পনাও করেননি।
তিনি বলেন, ‘আমি সবসময় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতাম। কিন্তু নিউইয়র্কে এসে ট্রফি উঁচিয়ে ধরব, তা কখনো ভাবিনি। এখনও বিশ্বাস করতে পারছি না।’
স্পেনের সাফল্যের পেছনে দলগত ঐক্যকেই সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করে কুবার্সি বলেন, ‘এই টুর্নামেন্টে আমরা অনেক শক্তিশালী দলের মুখোমুখি হয়েছি। কিন্তু আমরা একটি পরিবারের মতো ছিলাম। সেই ঐক্যের কারণেই আজ আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি।’
এমএম/