• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা
  • ফিফা বিশ্বকাপ ২০২৬

শিরোপার মহারণে কাঁপছে ফুটবল বিশ্ব

রাতে মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন
স্পোর্টস ডেস্ক
  ১৯ জুলাই ২০২৬, ১৭:১৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

অপেক্ষার প্রহর শেষ। কোটি কোটি ফুটবলপ্রেমীর চোখ এখন নিউ জার্সির নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে। রোববার দিবাগত রাত ১টায় ২৩তম বিশ্বকাপের ফাইনালে শিরোপা ধরে রাখার মিশনে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা, আর তাদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেবে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ৮২ হাজার ৫০০ দর্শকের সামনে নির্ধারিত হবে বিশ্ব ফুটবলের নতুন ইতিহাস।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গেল ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হওয়া ৪৮ দলের এই বিশ্বকাপে ১০৪টি ম্যাচ শেষে শেষ হাসি হাসতে চায় দুই পরাশক্তি। গ্রুপ পর্বে ১২টি গ্রুপ থেকে সেরা দুই দল এবং সেরা ৮টি তৃতীয় স্থান অধিকারী দল নিয়ে ৩২ দলের নকআউট শুরু হয়। ৩৯ দিনের ম্যারাথন লড়াই পেরিয়ে এখন শুধু একটি ম্যাচ বাকি।

স্পেন পুরো টুর্নামেন্টে দাপট দেখিয়েছে। গ্রুপে কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর সৌদি আরবকে ৪-০ ও উরুগুয়েকে ১-০ গোলে হারায়। এরপর অস্ট্রিয়াকে ৩-০, পর্তুগালকে ১-০, বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিতে ওঠে। সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে লুইস দে লা ফুয়েন্তের দল। মাত্র ১ গোল হজম করে এবারের সেরা রক্ষণের তকমা পেয়েছে লা রোহা। ৩৭ ম্যাচ অপরাজিত থেকে নামছে তারা।

অন্যদিকে, আর্জেন্টিনার যাত্রা ছিল নাটকীয়। গ্রুপে আলজেরিয়াকে ৩-০, অস্ট্রিয়াকে ২-০, জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে পূর্ণ ৯ পয়েন্ট পায় মেসিরা। নকআউটে কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-২, মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ গোলে জয় পায়। কোয়ার্টারে সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ এবং সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে পড়েও এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্টিনেজের গোলে ২-১ ব্যবধানে জিতে টানা দ্বিতীয় ফাইনালে ওঠে আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনার চতুর্থ নাকি স্পেনের দ্বিতীয়, ইয়ামাল নাকি মেসি, কে উঁচিয়ে ধরবেন এবারের বিশ্বকাপ শিরোপা? সেই ফয়সালা হবে আজ যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেডিয়ামে। ফাইনাল মহারণে লাতিন চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন। নতুন চ্যাম্পিয়নকে বরণ করে নেয়ার মধ্য দিয়েই আজ পর্দা নামবে গ্রেটেস্ট শো অন আর্থের।

স্পেনের বিশ্বকাটজয়ী কোচ দেল বস্কের মতে, এবারের আর্জেন্টিনা কিছুটা আনপ্রেডিক্টেবল। গ্রুপপর্বের মধুচন্দ্রিমা শেষে নকআউটে একের পর এক বাঁধা টপকে সেই প্রমাণ দিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। কেপভার্দে, মিশর ও সুইসারল্যান্ডের পর সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষেও প্রত্যাবর্তনের গল্প লিখে শিরোপার শেষ লড়াইয়ে আলবিসেলেস্তারা।

এই লড়াইয়ে স্পটলাইটের অনেকটা জুড়ে নিঃসন্দেহে লিওনেল মেসির নাম। পেলে-কাফুর পর তৃতীয় ফুটবলার হিসেবে খেলবেন তিনটি বিশ্বকাপ ফাইনাল। সেইসঙ্গে টানা দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার মাহেন্দ্রক্ষণের সামনে দাড়িয়ে এলএমটেন।

আর্জেন্টিনার কোচ স্কালোনি বলেন, সবার আগে আমাদের জিততে হবে। আমি শুধু জয়ের দিকেই মনোযোগ দিই, জয় ছাড়া আর কিছু ভাবি না। এই ঘুরে দাঁড়ানোটা পুরো দলের সম্মিলিত চেষ্টার ফল; বছরের পর বছর ধরে আমরা এমন কিছু একটা গড়ে তুলছি, যা সত্যি বলতে শব্দে প্রকাশ করা কঠিন। সত্যি বলতে, মাঝে মাঝে যখন আমরা কী অর্জন করেছি তা ভাবি, আমি একাকী কেঁদে ফেলি।

এদিকে, ১৬ বছর পর বিশ্বকাপ ফাইনালে স্পেন। পর্তুগাল-ফ্রান্স বাধা পেরিয়ে আসরে লা রোহাদের শেষ প্রতিপক্ষ মেসির আর্জেন্টিনা। পুরো আসরে মাত্র এক গোল হজম। মিডফিল্ডে ভরসা রদ্রি-ওলমোদের মতো তারকা। তবে আকর্ষণের কেন্দ্রে নিঃসন্দেহে লামিনে ইয়ামাল। ইউরোর পর ১৯ বছর বয়সে বিশ্বকাপ উচিয়ে ধরার সুযোগ এই তরুণ তুর্কীর সামনে। ডাগআউটে গুরু লা ফুয়েন্তের সঙ্গে লড়াই হবে শিষ্য স্কালোনির।

উল্লেখ্য, রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মেটলাইফ স্টেডিয়ামে মেগা ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-স্পেন। আলবিসেলেস্তেদের টানা দুই, নাকি ১৬ বছর পর স্প্যানিশ রূপকথার পুনর্জন্ম-উত্তর জানা যাবে আজ রাতেই।

আরও পড়ুন

বিশ্বকাপ ফাইনাল / যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা-স্পেন

আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম কত?

যেসব কারণে বিশ্বকাপ ফাইনাল জিততে পারে স্পেন

স্পেনের সম্ভাব্য একাদশ (৪-২-৩-১): উনাই সিমন; পেদ্রো পোরো, পাও কুবার্সি, আইমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া; রদ্রি, ফাবিয়ান রুইস; লামিন ইয়ামাল, দানি ওলমো, আলেক্স বায়েনা; মিকেল ওইয়ারসাবাল।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ (৪-১-৩-২): এমিলিয়ানো মার্তিনেস; নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তাগলিয়াফিকো; লিয়ান্দ্রো পারেদেস; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি, হুলিয়ান আলভারেস।

কেএম

  • ২০২৬ ফিফা বিশ্বকাপ
  • আর্জেন্টিনা
  • স্পেন
  • ফাইনাল
এ সম্পর্কিত আরও খবর
জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়রা?
জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়রা?
শতবর্ষের ২০৩০ বিশ্বকাপে সরাসরি খেলবে ছয় দেশ
শতবর্ষের ২০৩০ বিশ্বকাপে সরাসরি খেলবে ছয় দেশ
লিওনেল মেসির সঙ্গে ‘প্রতারণা করেছে আর্জেন্টিনা’
লিওনেল মেসির সঙ্গে ‘প্রতারণা করেছে আর্জেন্টিনা’
স্পেনের জয়ে ফিলিস্তিনে উল্লাস
স্পেনের জয়ে ফিলিস্তিনে উল্লাস
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।