দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের বিপক্ষে দুর্দান্ত আধিপত্য ধরে রেখেছে ইংল্যান্ড। প্রথমার্ধের ৩৮ মিনিটে বুকায়ো সাকার গোলে ব্যবধান ৩-০ করেছে থমাস টুখেলের দল।
এর আগে ম্যাচের তৃতীয় মিনিটে ডেকলান রাইসের দূরপাল্লার দুর্দান্ত শটে এগিয়ে যায় ইংল্যান্ড। এরপর রাইসের নিখুঁত কর্নার থেকে এজরি কনসা গ্ল্যান্সিং হেডে দ্বিতীয় গোল করেন।
তৃতীয় গোলটি আসে দ্রুতগতির এক পাল্টা আক্রমণ থেকে। বুকায়ো সাকার পাসে বাম দিক দিয়ে একা এগিয়ে যান মার্কাস রাশফোর্ড। তার প্রথম শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন ফরাসি গোলরক্ষক মাইক মেইনিয়াঁ। ফিরতি বলে সাকা গোল করতে গিয়ে পিছলে পড়লেও রাশফোর্ড ধৈর্য ধরে বল ফিরিয়ে দেন তাকে। এরপর সহজ ফিনিশে বল জালে জড়িয়ে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন আর্সেনাল তারকা।
ম্যাচজুড়ে ইংল্যান্ডের হাই প্রেসিং ও দ্রুতগতির আক্রমণে দিশেহারা হয়ে পড়ে ফ্রান্স। একাধিকবার রক্ষণভাগ ভেঙে গোলের সুযোগ তৈরি করে ইংলিশরা। অন্যদিকে, কিলিয়ান এমবাপ্পেকে কেন্দ্র করে কয়েকটি আক্রমণ গড়লেও ডিন হেন্ডারসনের দৃঢ় গোলকিপিং এবং ইংল্যান্ডের রক্ষণভাগ তা সামলে দেয়।
প্রথমার্ধের শেষদিকে ইংল্যান্ডের আক্রমণের গতি ও রক্ষণে ফ্রান্সের এলোমেলো অবস্থার সুযোগ নিয়ে ম্যাচে পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে টুখেলের শিষ্যরা।
এমএস/