দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দুর্দান্ত শুরু করেছে ইংল্যান্ড। প্রথমার্ধের শুরুতেই ডেকলান রাইস ও এজরি কনসার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে থমাস টুখেলের দল।
ম্যাচের তৃতীয় মিনিটে ফ্রান্সের দেজিরে দোয়ের ভুল পাস কেড়ে নিয়ে মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় দুর্দান্ত শটে গোল করেন রাইস। এরপর গোল শোধে মরিয়া হয়ে ওঠে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের আক্রমণ থেকে সুযোগ তৈরি হলেও ডিন হেন্ডারসন রায়ান শেরকির শট দারুণভাবে ঠেকিয়ে দেন।
অন্যদিকে, ইংল্যান্ড ব্যবধান দ্বিগুণ করার সুযোগও পেয়েছিল। বুকায়ো সাকা দারুণ ফিনিশে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।
তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ইংলিশদের। ডেকলান রাইসের নিখুঁত কর্নার থেকে এজরি কনসা গ্ল্যান্সিং হেডে বল জালে জড়িয়ে ২-০ করেন। ফরাসি রক্ষণভাগের ভুলের সুযোগ পুরোপুরি কাজে লাগান তিনি।
গোল হজমের পর কয়েকবার ব্যবধান কমানোর সুযোগ তৈরি করে ফ্রান্স। এমবাপ্পে একবার একা গোলরক্ষকের মুখোমুখি হলেও ডিন হেন্ডারসন দ্রুত বেরিয়ে এসে তার শট ঠেকিয়ে দেন। ফিরতি বলে গোললাইন থেকে বল ক্লিয়ার করে দলকে রক্ষা করেন মার্ক গেহি। রিপ্লেতে দেখা যায়, এমবাপ্পে অফসাইডে ছিলেন না।
ড্রিংকস বিরতির আগে ও পরে ইংল্যান্ডের হাই প্রেসিং ও দ্রুত বল পুনরুদ্ধারে বেশ চাপে পড়ে ফ্রান্স। ম্যাচের নিয়ন্ত্রণও বেশিরভাগ সময় ছিল ইংলিশদের দখলে।
এমএস/