• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা
  • ফিফা বিশ্বকাপ ২০২৬

অদ্ভুত কারণে বিশ্বকাপ ফাইনাল দেখতে যাবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক
  ১৭ জুলাই ২০২৬, ১৫:৪৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ দেখতে মাঠে যাচ্ছেন না দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলে। কুসংস্কারের কারণে তিনি রোববারের ফাইনাল নিজ বাসভবন থেকেই দেখবেন বলে জানিয়েছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার তিনি বলেন, টুর্নামেন্টে আর্জেন্টিনার আগের সাতটি ম্যাচই তিনি বাসভবনে বসে দেখেছেন এবং প্রতিটি ম্যাচেই দল জয় পেয়েছে। তাই একই নিয়ম বজায় রাখতে তিনি এবারও স্টেডিয়ামে যাবেন না।

মিলে আরও জানান, আর্জেন্টিনার টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের আশায় তিনি আগের ম্যাচগুলোর মতো একই ভারি জ্যাকেটও পরবেন।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য ফাইনালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে উপস্থিত থাকার ব্যাপারে জানতে চাইলে মিলে স্পষ্ট ভাষায় বলেন, ‘কখনোই না।’

বুয়েনস এইরেসের একটি বেতার অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি অলিভোসে বসেই সব ম্যাচ দেখব।’

সাংবাদিক কুসংস্কারের কারণেই তিনি বাড়িতে থাকছেন কি না জানতে চাইলে মিলে সম্মতি জানান। এরপর নিজের আরেকটি অভ্যাসের কথাও তুলে ধরেন।

তিনি বলেন, ‘শীত পড়েছে, কিন্তু আমি ঘরের উষ্ণতা বাড়ানোর ব্যবস্থা চালু করি না। তাই একটি তেল কোম্পানির নামসংবলিত জ্যাকেট পরে থাকি। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের দিন খুব গরম লাগায় জ্যাকেট খুলে ফেলেছিলাম। তখনই তারা গোল করেছিল। পরে আবার জ্যাকেটটি পরে নিই এবং এরপর আর খুলি না।’

আর্জেন্টিনায় এমন কুসংস্কার বা আচারকে ‘কাবালা’ বলা হয়। দেশটির সমর্থক ও খেলোয়াড়দের অনেকেই বিশ্বাস করেন, জয়ের ধারা বজায় রাখতে একই অভ্যাস অনুসরণ করা জরুরি।

কেউ প্রতিটি ম্যাচে একই পোশাক পরেন, কেউ বিশ্বকাপ চলাকালে নিজের জার্সি ধোয়াও বন্ধ রাখেন। আবার কেউ একই জায়গায় বসে খেলা দেখেন। এমনও বিশ্বাস রয়েছে, গোল হওয়ার সময় যদি কেউ শৌচাগারে থাকেন, তাহলে পরের ম্যাচগুলোতেও তাকে খেলা না দেখাই ভালো।

এবারের বিশ্বকাপে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মিসরের বিপক্ষে আর্জেন্টিনা গোল করা শুরু করলে একদল সমর্থক বাইবেল পাঠ করছিলেন। এরপর থেকে তারা প্রতিটি ম্যাচেই একই আচার অনুসরণ করছেন। প্রতিপক্ষের দুর্ভাগ্য কামনায় অনেকেই প্রতিপক্ষ খেলোয়াড়ের মূর্তি বা তাদের নাম লেখা কাগজ হিমায়িত করে রাখার মতো কাজও করেন।

আর্জেন্টিনার প্রেসিডেন্টদের মধ্যে গুরুত্বপূর্ণ বিশ্বকাপ ম্যাচে উপস্থিত না থাকার এই প্রবণতারও দীর্ঘ ইতিহাস রয়েছে। এর সূত্রপাত ১৯৯০ সালের বিশ্বকাপে। সে সময়ের প্রেসিডেন্ট কার্লোস মেনেম উদ্বোধনী ম্যাচের আগে জাতীয় দলের সঙ্গে দেখা করেছিলেন। এরপরই আর্জেন্টিনা অপ্রত্যাশিতভাবে ক্যামেরুনের কাছে হেরে যায়।

এরপর থেকে মেনেমকে অনেকেই অশুভ বা ‘অপয়া’ হিসেবে আখ্যায়িত করেন। জানা যায়, সেই ঘটনার পর কোনো দায়িত্বে থাকা আর্জেন্টাইন প্রেসিডেন্ট জাতীয় দলের কোনো ম্যাচে মাঠে উপস্থিত হননি।

আরও পড়ুন

বিশ্বকাপ ফাইনালের রেফারি থাকছেন কে?

সূত্র: ইএসপিএন

/অ

  • আর্জেন্টিনা-স্পেন
  • হাভিয়ের মিলে
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
এ সম্পর্কিত আরও খবর
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কি ‘গোল্ডেন বুটের’ লড়াইয়ে প্রভাব ফেলে?
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কি ‘গোল্ডেন বুটের’ লড়াইয়ে প্রভাব ফেলে?
বিশ্বকাপ ফুটবল ২০২৬: আর্থিকভাবে কার লাভ, কার ক্ষতি?
বিশ্বকাপ ফুটবল ২০২৬: আর্থিকভাবে কার লাভ, কার ক্ষতি?
৬০ বছর আগে বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-স্পেন, জিতেছিল কারা?
৬০ বছর আগে বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-স্পেন, জিতেছিল কারা?
বিশ্বকাপের শিরোপা উঠবে কার হাতে, কী বলছে সুপারকম্পিউটার?
বিশ্বকাপের শিরোপা উঠবে কার হাতে, কী বলছে সুপারকম্পিউটার?
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।