দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফিফা বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর সেনেগাল জাতীয় ফুটবল দলের কোচ পাপ থিয়াওকে বরখাস্ত করেছে দেশটির ফুটবল ফেডারেশন। শনিবার তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
সেনেগাল ফুটবল ফেডারেশন জানিয়েছে, বিশ্বকাপে দলের ফলাফল বিবেচনায় নেতৃত্বে পরিবর্তন আনা প্রয়োজন হয়ে পড়েছিল।
আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) ফাইনালে গত জানুয়ারিতে মরক্কোকে হারিয়ে শিরোপা জেতার পর বিশ্বকাপে ভালো করার বড় প্রত্যাশা ছিল সেনেগালের। তবে মূল আসরে প্রত্যাশা পূরণ করতে পারেনি দলটি।
বিশ্বকাপে সেনেগাল গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে ফ্রান্স ও নরওয়ের কাছে হেরে যায়। এরপর শেষ ৩২-এর ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পাঁচ মিনিটে ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হেরে বিদায় নেয় দলটি।
৪৫ বছর বয়সী পাপ থিয়াও আগামী সেপ্টেম্বরে ২০২৭ সালের আফকন বাছাইপর্বে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করার কথা ছিল। ২০২৫ সালের আফকন ফাইনালে মরক্কোর দেওয়া পেনাল্টির প্রতিবাদে খেলোয়াড়দের মাঠ ছাড়ার নির্দেশ দেওয়ায় তার ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’ জানিয়েছে, সেনেগালের নতুন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ফ্রান্সের সাবেক বিশ্বকাপজয়ী ফুটবলার প্যাট্রিক ভিয়েরা। দাকারে জন্ম নেওয়া ভিয়েরা এর আগে বিভিন্ন ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সূত্র: আল-জাজিরা
/অ