দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াইয়ে ইংল্যান্ডকে সামান্য এগিয়ে রেখেছে অপ্টা সুপারকম্পিউটার। পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাসে দুই দলের সম্ভাবনা প্রায় সমান হলেও ফাইনালে ওঠার সম্ভাবনায় এগিয়ে রয়েছে ইংলিশরা।
বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নিয়েছে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল। ফাইনালে ওঠার লড়াইয়ে এক সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। অন্য সেমিফাইনালে খেলবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড।
অপ্টার বিশ্লেষণ অনুযায়ী, আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে ইংল্যান্ডের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫০ দশমিক ৯৬ শতাংশ। অন্যদিকে আর্জেন্টিনার সম্ভাবনা ৪৯ দশমিক ৪ শতাংশ।
সুপারকম্পিউটারের পূর্বাভাসে নির্ধারিত ৯০ মিনিটে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ৩৮ দশমিক ৯ শতাংশ এবং আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৩৪ দশমিক ১০ শতাংশ। আর নির্ধারিত সময়ে ম্যাচ অমীমাংসিত থাকার সম্ভাবনা ২৭ শতাংশ।
বিশ্বকাপ জয়ের সম্ভাবনার হিসাবেও ইংল্যান্ডকে সামান্য এগিয়ে রেখেছে অপ্টা। তাদের শিরোপা জয়ের সম্ভাবনা ২১ দশমিক ৯৪ শতাংশ, যেখানে আর্জেন্টিনার সম্ভাবনা ২০ দশমিক ৫৫ শতাংশ বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এমএম/