দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২২ সালের কাতার বিশ্বকাপের সেমিফাইনালে প্রথমবার প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও মরক্কো। সেই ম্যাচে থিও হার্নান্দেজ ও রঁদাল কোলো মুয়ানির গোলে ২-০ ব্যবধানে জয় পায় ফ্রান্স। ওই পরাজয়ের মধ্য দিয়ে মরক্কোর ঐতিহাসিক বিশ্বকাপ যাত্রার সমাপ্তি ঘটে।
দুই দল এর আগে আরও পাঁচবার মুখোমুখি হয়েছে, তবে সেগুলো ছিল প্রীতি ম্যাচ। এসব ম্যাচেও অপরাজিত ছিল ফ্রান্স। তিনটিতে জয় পেয়েছে তারা, আর দুটি ম্যাচ ড্র হয়েছে।
পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটারের পূর্বাভাসেও এগিয়ে রাখা হয়েছে ফ্রান্সকে। ম্যাচের আগে করা ২৫ হাজার সম্ভাব্য ফলাফলের হিসাব অনুযায়ী, ৬১ দশমিক ৭ শতাংশ ক্ষেত্রে ফ্রান্সকে বিজয়ী দেখা গেছে।
অন্যদিকে, ৯০ মিনিটের নির্ধারিত সময়ে মরক্কোর জয়ের সম্ভাবনা দেখানো হয়েছে ১৬ দশমিক ২ শতাংশ। আর ২২ দশমিক ১ শতাংশ পূর্বাভাসে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে, যার অর্থ নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময় এবং প্রয়োজনে টাইব্রেকারের মাধ্যমে বিজয়ী নির্ধারণ হতে পারে।
তবে পরিসংখ্যানের পাশাপাশি মাঠের পারফরম্যান্সও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্বকাপে দুর্দান্ত রক্ষণ ও সংগঠিত ফুটবলের মাধ্যমে চমক দেখানো মরক্কো ফ্রান্সের জন্য কঠিন প্রতিপক্ষ হতে পারে।
সূত্র: আল-জাজিরা
/অ