দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইউরোপের দাপটেই সাজলো ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। শেষ আটে জায়গা করে নেওয়া আট দলের মধ্যে ছয়টিই ইউরোপের, যা এবারের আসরে মহাদেশটির স্পষ্ট আধিপত্যেরই প্রতিফলন। ইউরোপের এই শক্তিশালী উপস্থিতির মাঝেও টিকে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং আফ্রিকার একমাত্র প্রতিনিধি মরক্কো। শেষ ষোলোর শেষ ম্যাচে সুইজারল্যান্ড টাইব্রেকারে কলম্বিয়াকে হারানোর পরই চূড়ান্ত হয়েছে কোয়ার্টার ফাইনালের আট দলের লাইনআপ।
ব্রাজিল থাকলে চিত্রটা ভিন্ন হতে পারত। তবে শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় কার্লো আনচেলত্তির দল। ফলে কোয়ার্টার ফাইনালে নরওয়ের প্রতিপক্ষ এখন ইংল্যান্ড, যারা রোমাঞ্চকর ম্যাচে মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে।
অন্যদিকে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে উঠতে রীতিমতো লড়াই করতে হয়েছে। মিশরের বিপক্ষে ২-০ গোলে হজম করলেও শেষ ১৩ মিনিটে ক্রিশ্চিয়ান রোমেরো, লিওনেল মেসি এবং যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজের গোলে ৩-২ ব্যবধানে অবিশ্বাস্য জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা।
ফ্রান্স শেষ ষোলোর ম্যাচে ১-০ গোলে প্যারাগুয়েকে হারায়। ম্যাচের একমাত্র গোলটি আসে কিলিয়ান এমবাপ্পের পেনালটি থেকে। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ মরক্কো, যারা কানাডাকে ৩-০ গোলে সহজেই বিদায় করেছে।
অন্য দুই কোয়ার্টার ফাইনালিস্ট বেলজিয়াম ও স্পেনও ইউরোপের প্রতিনিধিত্ব করছে। বেলজিয়াম ৪-১ গোলে যুক্তরাষ্ট্রকে এবং স্পেন ১-০ গোলে পর্তুগালকে হারিয়ে শেষ আটে জায়গা নিশ্চিত করেছে।
শেষ আটে ছয় ইউরোপীয় দলের উপস্থিতি এবারের বিশ্বকাপে তাদের শক্তির প্রমাণ দিচ্ছে। তবে ইউরোপের এই আধিপত্য ভাঙার দায়িত্ব এখন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং আফ্রিকার শেষ প্রতিনিধি মরক্কোর কাঁধে।
৯ জুলাই__ফ্রান্স বনাম মরক্কো__রাত- ২টা ১০ জুলাই__স্পেন বনাম বেলজিয়াম__রাত- ১টা ১১ জুলাই__নরওয়ে বনাম ইংল্যান্ড__রাত-৩টা ১১ জুলাই__আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড__সকাল-৭টা
কেএম