দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার লড়াই জমে উঠেছে। সাতটি করে গোল নিয়ে সমান অবস্থানে রয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং নরওয়ের আর্লিং হালান্ড। তবে দুটি গোলে সহায়তা করায় এগিয়ে আছেন এমবাপ্পে।
এ পর্যন্ত আর্জেন্টিনার চারটি ম্যাচের প্রতিটিতেই গোল করেছেন মেসি। মঙ্গলবার শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষেও তিনি গোল করতে পারলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে উঠে যাবেন।
শুধু তাই নয়, এক আসরের বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে আট গোল করা দ্বিতীয় ফুটবলার হিসেবেও ইতিহাসে নাম লেখাবেন মেসি। এর আগে ১৯৩০ সালের বিশ্বকাপে আট গোল করেছিলেন গিয়ের্মো স্তাবিলে।
তবে শেষ ষোলোর ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে ক্লান্তি নিয়ে উদ্বেগ রয়েছে। আর এই উদ্বেগ শুধু মেসিকে ঘিরেই নয়।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের মিয়ামির গরম আবহাওয়ায় কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময় পর্যন্ত খেলতে হয়েছে আর্জেন্টিনাকে। একই দিনে মিসর ও অস্ট্রেলিয়ার ম্যাচও গড়ায় টাইব্রেকারে। কঠিন দুই নকআউট ম্যাচের পর বিশ্রাম ও পুনরুদ্ধারের জন্য খুব বেশি সময় পায়নি কোনো দলই।
এই পরিস্থিতিতেই মঙ্গলবার শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিসর। সেখানে মেসির সামনে থাকবে ব্যক্তিগত আরেকটি বিশ্বকাপ ইতিহাস গড়ার সুযোগ।
/অ