দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউ। তবে সবচেয়ে বড় সুযোগটি পেয়েও কাজে লাগাতে পারেনি ব্রাজিল। ফলে নরওয়ের বিপক্ষে গোলশূন্য সমতা নিয়েই বিরতিতে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের ১৪তম মিনিটে বক্সের ভেতর মাতেউস কুনিয়াকে ফাউল করলে পেনাল্টি পায় ব্রাজিল। স্পট কিক নিতে আসেন ব্রুনো গিমারাইস। তবে তার নেওয়া শট দারুণভাবে ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিলান্ড। এতে নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া হয় ব্রাজিলের।
প্রথম ৪৫ মিনিটে দুই দলই সতর্ক ফুটবল খেলেছে। মাঝেমধ্যে আক্রমণে ওঠার চেষ্টা করলেও শেষ মুহূর্তে কার্যকর ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা মেলেনি।
জে আই