• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা
  • ফিফা বিশ্বকাপ ২০২৬

হালান্ড বনাম ভিনিসিয়ুস, কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়াইয়ের অপেক্ষা

স্পোর্টস ডেস্ক
  ০৫ জুলাই ২০২৬, ০৭:০৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিউইয়র্কের তীব্র দাবদাহের মধ্যেই ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে মোকাবিলার আগে সংবাদ সম্মেলনে হাজির হন নরওয়ের প্রধান কোচ স্টালে সোলবাক্কেন। স্থানীয় সময় দুপুর সোয়া ২টার সংবাদ সম্মেলনে তিনি প্রায় ১৫ মিনিট দেরিতে এলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একাধিক প্রশ্নই ছিল ভিনিসিয়ুসকে ঘিরে। জবাবে সোলবাক্কেন বলেন, ‘সে দারুণ ছন্দে আছে। এক-অন-ওয়ান পরিস্থিতি হোক কিংবা বক্সের বাইরে, দুই ক্ষেত্রেই সে খুবই বিপজ্জনক।’

নরওয়ের কোচ জানান, শুধু ভিনিসিয়ুস নন, পুরো ব্রাজিল দলকেই আটকে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। তিনি বলেন, ‘অবশ্যই তাকে নিয়ে আমাদের পরিকল্পনা আছে। তবে শুধু তাকে নয়, আমরা পুরো ব্রাজিল দলকেই থামাতে চাই।’

নরওয়ের খেলোয়াড়দের উচ্চতার সুবিধার কথা উল্লেখ করে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শারীরিক শক্তি ও আকাশপথের লড়াইয়ে আমরা কিছুটা এগিয়ে। তবে ব্রাজিলও নিশ্চয়ই ভিন্ন পরিকল্পনা নিয়ে মাঠে নামবে। আমরাও প্রস্তুত।’

বিশ্বকাপে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে এখনও ফেভারিট মানছেন সোলবাক্কেন। তবে ব্যবধান খুব বেশি নয় বলেও মনে করেন তিনি। তার ভাষায়, ‘ব্রাজিল ফেভারিট, কিন্তু খুব বেশি ব্যবধানে নয়। আমরা গোছানো দল। আমাদের দিন হলে আমরাও জিততে পারি।’

গত পাঁচ বিশ্বকাপে ইউরোপীয় দলের কাছে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। এবারও প্রতিপক্ষ ইউরোপের দল নরওয়ে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন কি না—এমন প্রশ্নের উত্তরে সোলবাক্কেন বলেন, ‘আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির প্রশংসাও করেন নরওয়ের কোচ। তিনি বলেন, ‘তিনি অসাধারণ কোচ। বিশেষ করে ইউরোপ ও চ্যাম্পিয়ন্স লিগে তার সাফল্য অসাধারণ। তবে আগামীকাল আমরা জিততে চাই।’

নরওয়ের সবচেয়ে বড় ভরসা আর্লিং হালান্ড। ব্রাজিলের বিপক্ষে রক্ষণাত্মক না হয়ে আক্রমণাত্মক ফুটবলই খেলতে চান সোলবাক্কেন। তিনি বলেন, ‘আমরা আক্রমণাত্মক দল। আক্রমণ করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি।’

আরও পড়ুন

গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে পেছনে ফেললেন এমবাপ্পে

এমবাপ্পের পেনাল্টিতে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

আধিপত্য ফ্রান্সের, তবু গোলশূন্য প্রথমার্ধে স্বস্তিতে প্যারাগুয়ে

বিশ্বকাপে পাঁচ গোল করে সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে থাকা হালান্ডের সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন তিনি। সোলবাক্কেন বলেন, ‘ব্রাজিলের সেন্ট্রাল ডিফেন্ডাররা বিশ্বমানের। তাদের বিপক্ষে গোল করা সহজ হবে না।’

ম্যাচ অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি নরওয়ের কোচ। তিনি বলেন, ‘আগে থেকে কেউ বলতে পারে না কী হবে। তাই আমরা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়েছি।’

এমএস/

  • ব্রাজিল
  • নরওয়ে
  • ২০২৬ ফিফা বিশ্বকাপ
এ সম্পর্কিত আরও খবর
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের ৪টি স্বীকৃতি জিতলেন হলান্ড
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের ৪টি স্বীকৃতি জিতলেন হলান্ড
কেউ ফুটবল বিক্রি করছে না: ফিফা
কেউ ফুটবল বিক্রি করছে না: ফিফা
ব্রাজিল-ভারত ঐতিহাসিক ফুটবল ম্যাচ, কবে কখন কোথায়?
ব্রাজিল-ভারত ঐতিহাসিক ফুটবল ম্যাচ, কবে কখন কোথায়?
ব্রাজিল জাতীয় দলকে বিদায় বললেন নেইমার
ব্রাজিল জাতীয় দলকে বিদায় বললেন নেইমার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।