দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে শনিবার মুখোমুখি হবে ফ্রান্স ও প্যারাগুয়ে। পরিসংখ্যান ও সম্ভাবনার বিচারে ইউরোপের দলটিই স্পষ্টভাবে এগিয়ে রয়েছে।
অপটার সুপারকম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটের মধ্যেই ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৭৮ দশমিক ৮ শতাংশ। অন্যদিকে প্যারাগুয়ের জয়ের সম্ভাবনা মাত্র ৭ দশমিক ৬ শতাংশ। আর ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ধরা হয়েছে ১৩ দশমিক ৭ শতাংশ।
দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসও ফ্রান্সের পক্ষেই কথা বলছে। এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে দল দুটি। এর মধ্যে তিনটিতে জিতেছে ফ্রান্স, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।
সবশেষ ২০১৭ সালে প্রীতি ম্যাচে প্যারাগুয়েকে ৫–০ গোলে উড়িয়ে দিয়েছিল ফ্রান্স। সেই ম্যাচে অলিভিয়ে জিরু হ্যাটট্রিক করেছিলেন।
দুই দলের আগের পাঁচটি সাক্ষাৎ
২ জুন ২০১৭: ফ্রান্স ৫–০ প্যারাগুয়ে (প্রীতি ম্যাচ)
১ জুন ২০১৪: ফ্রান্স ১–১ প্যারাগুয়ে (প্রীতি ম্যাচ)
৩১ মে ২০০৮: ফ্রান্স ০–০ প্যারাগুয়ে (প্রীতি ম্যাচ)
২৮ জুন ১৯৯৮: ফ্রান্স ১–০ প্যারাগুয়ে (বিশ্বকাপ, শেষ ষোলো)
৮ জুন ১৯৫৮: ফ্রান্স ৭–৩ প্যারাগুয়ে (বিশ্বকাপ, গ্রুপ পর্ব)
ম্যাচের আগে দুই দলের শিবিরেই স্বস্তি রয়েছে। কোনো খেলোয়াড় নিষেধাজ্ঞায় নেই এবং চোট নিয়েও উল্লেখযোগ্য কোনো উদ্বেগের খবর পাওয়া যায়নি।
সম্ভাব্য একাদশ:
ফ্রান্স (৪–২–৩–১): মেনিয়াঁ; কুন্দে, উপামেকানো, সালিবা, দিনিয়ে; চুয়ামেনি, রাবিও; দেম্বেলে, অলিজে, বারকোলা; এমবাপ্পে।
প্যারাগুয়ে (৪–৩–৩): গিল; কাসেরেস, গুস্তাভো গোমেজ, কানালে, আলোনসো; গালারসা, কুবাস, দিয়েগো গোমেজ; আলমিরন, আভালোস, এনসিসো।
/অ