দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপে রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচের কয়েক ঘণ্টা আগে মায়ামি শহরে ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় আজ রাত ৪টা) ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে এবং ম্যাচের আগেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে সবচেয়ে বড় উদ্বেগের কারণ হলো বজ্রপাত।
আজ সকালে মায়ামির আকাশ বেশ মেঘাচ্ছন্ন ছিল। মাঝে মাঝে ধূসর মেঘের চোখ রাঙানিও দেখা গেছে। যদিও কিছু সময়ের জন্য আকাশ পরিষ্কার হয়ে রোদও উঠেছিল। আবহাওয়ার প্রতিবেদন অনুযায়ী, মায়ামিতে আজ আর্দ্র বিকেল থাকতে পারে। সেই সাথে রোদ-মেঘের খেলা এবং সাময়িক ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আসল সমস্যা তখনই তৈরি হবে, যদি এই ঝড়ের সাথে বজ্রপাত শুরু হয়।
যদি বজ্রপাত শনাক্ত হয় সঙ্গে সঙ্গে সতর্কতা সক্রিয় করা হবে এবং মাঠে কাউকে থাকার অনুমতি দেওয়া দেওয়া হবে না। এই পরিস্থিতিতে টুর্নামেন্টের নিয়ম বা প্রোটোকল অনুযায়ী ম্যাচটি সাময়িকভাবে স্থগিত করতে হবে।
মার্কিন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, স্টেডিয়ামের ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যদি বজ্রপাত বা বিজলি চমকাতে দেখা যায়, তবে ম্যাচটি অন্তত ৩০ মিনিটের জন্য স্থগিত রাখতে হবে। এই সময়ে মাঠ খালি করার পাশাপাশি গ্যালারিতে থাকা দর্শকদেরও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে।
তবে বিপত্তির বিষয় হলো, ওই ৩০ মিনিটের মধ্যে যদি আবারও বজ্রপাত হয়, তবে সময় গণনা (ক্লক) নতুন করে আবার শুরু হবে। এর অর্থ হলো, ম্যাচটি ঠিক কতক্ষণের জন্য স্থগিত হতে পারে তা আগে থেকে বলা অসম্ভব এবং এটি সম্পূর্ণ আবহাওয়ার ওপর নির্ভর করবে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতির কারণে আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচ শুরুর আগের কয়েক ঘণ্টা আবহাওয়ার ওপর কড়া নজর রাখছে কর্তৃপক্ষ। যদি ম্যাচ স্থগিত করা হয়, তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর খেলা পুনরায় শুরু করার আগে খেলোয়াড়রা ৫ মিনিটের জন্য ওয়ার্ম-আপ করার সুযোগ পাবেন।
কে