• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা
  • ফিফা বিশ্বকাপ ২০২৬

কেপ ভার্দের বিপক্ষে যেমন একাদশ নিয়ে নামতে পারে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
  ০৩ জুলাই ২০২৬, ২২:২৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় বিশ্বকাপের চমক জাগানো দল কেপ ভার্দের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে শতভাগ সাফল্য নিয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করা আলবিসেলেস্তেরা এবার পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামতে প্রস্তুত। তবে ম্যাচের আগে কোচ লিওনেল স্কালোনিকে একাদশ নির্বাচন করতে গিয়ে তিনটি গুরুত্বপূর্ণ পজিশনে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে স্কালোনি শুরুর একাদশে একসঙ্গে নয়টি পরিবর্তন এনে বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ দিয়েছিলেন। কিন্তু নকআউট পর্বে সেই পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটার সম্ভাবনা নেই। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্যানুযায়ী, দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে যে মূল একাদশ খেলেছিল, সেই কাঠামোতেই ফিরছে দল। অধিনায়ক লিওনেল মেসির ফেরার সঙ্গে সঙ্গে দুই স্ট্রাইকারের কৌশল থেকে সরে এসে পরিচিত ৪-৪-২ ফরমেশনেই খেলবে আর্জেন্টিনা।

স্কালোনির প্রথম দুশ্চিন্তা লেফট-ব্যাক পজিশন নিয়ে। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ নিকোলাস তাগলিয়াফিকো। তবে তার অনুপস্থিতিতে প্রথম দুই ম্যাচে দারুণ পারফরম্যান্স করে নিজের দাবি জোরালো করেছেন ফাকুন্দো মেদিনা। অভিজ্ঞতার বিচারে তাগলিয়াফিকো এগিয়ে থাকলেও সাম্প্রতিক ফর্মের কারণে মেদিনাকেও সহজে উপেক্ষা করা যাচ্ছে না। ফলে এই পজিশনে শেষ মুহূর্ত পর্যন্ত সিদ্ধান্ত ঝুলে থাকতে পারে।

রক্ষণভাগের মাঝখানেও রয়েছে অনিশ্চয়তা। ডান হাঁটুর চোটে ভোগা ক্রিশ্চিয়ান রোমেরো পুরোপুরি ফিট হতে না পারলে তার জায়গায় অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দির একাদশে ফেরার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে লিসান্দ্রো মার্টিনেজর সঙ্গে জুটি গড়বেন ওতামেন্দি।

সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা অবশ্য আক্রমণভাগে। সেন্টার ফরোয়ার্ড পজিশনের জন্য লড়াই চলছে লাউতারো মার্তিনেজ এবং হুলিয়ান আলভারেজর মধ্যে। জর্ডানের বিপক্ষে পেনাল্টি থেকে বিশ্বকাপে নিজের প্রথম গোল করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন লাউতারো। অন্যদিকে আলভারেজও স্কালোনির পরিকল্পনায় গুরুত্বপূর্ণ অংশ। তবে সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় শুরুর একাদশে লাউতারোই কিছুটা এগিয়ে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

অন্য পজিশনগুলোতে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। গোলপোস্টের নিচে থাকবেন এমিলিয়ানো মার্তিনেজ। ডান প্রান্তে রক্ষণ সামলাবেন নাহুয়েল মলিনা। মাঝমাঠে আস্থা রাখা হচ্ছে রদ্রিগো ডি পল, আলেক্সিস মাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ এবং থিয়াগো আলমাদার ওপর।

আরও পড়ুন

ম্যাচের আগে ডালাসে পুলিশ-মিশর কোচের হাতাহাতি

বিশ্বকাপে বাংলাদেশের নীরব জয় / মেসিদের প্রতিপক্ষের গায়ে বাংলাদেশের জার্সি

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে জিতবে কে, কী বলছে সুপারকম্পিউটার?

সব মিলিয়ে কেপ ভার্দের বিপক্ষে নকআউট লড়াইয়ের আগে আর্জেন্টিনার মূল শক্তি প্রায় নির্ধারিত হলেও লেফট-ব্যাক, সেন্টার-ব্যাক এবং সেন্টার-ফরোয়ার্ড এই তিনটি পজিশনে স্কালোনির সিদ্ধান্তই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। শেষ মুহূর্তে খেলোয়াড়দের ফিটনেস ও কৌশলগত পরিকল্পনা বিবেচনা করেই চূড়ান্ত একাদশ ঘোষণা করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো বা নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো বা ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, আলেক্সিস মাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি এবং লাউতারো মার্তিনেজ/হুলিয়ান আলভারেজ।

কেএম

  • ২০২৬ ফিফা বিশ্বকাপ
  • নকআউট
এ সম্পর্কিত আরও খবর
অতিরিক্ত সময়ে গড়ালো অস্ট্রেলিয়া-মিশর ম্যাচ 
অতিরিক্ত সময়ে গড়ালো অস্ট্রেলিয়া-মিশর ম্যাচ 
সমতায় ফিরল অস্ট্রেলিয়া
সমতায় ফিরল অস্ট্রেলিয়া
৯২ বছর পর বিশ্বকাপের নকআউটে গোল পেল মিশর
৯২ বছর পর বিশ্বকাপের নকআউটে গোল পেল মিশর
লড়ছে অস্ট্রেলিয়া-মিশর, নজর রাখছে আর্জেন্টিনা
লড়ছে অস্ট্রেলিয়া-মিশর, নজর রাখছে আর্জেন্টিনা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।