দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ ফিফা বিশ্বকাপে নকআউটের লড়াইয়ে জমজমাট ম্যাচ খেলছে মরক্কো-নেদারল্যান্ডস। তবে একের পর এক আক্রমণ ও সুযোগ তৈরি হলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। যোগ করা ৯১ মিনিটে ইসা দিওপের গোলে সমতায় ফেরে মরক্কো। এর আগে বিরতির পর ৭১ মিনিট গোলের দেখা পায় নেদারল্যান্ডস। বক্সের ভেতর থেকে কোডি গাকপোর গোল করে। ফলে ১-১ গোলে সমতায় ফিরলো দু-দল।
মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশের সময় সকাল ৭টায় মন্টেরি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দ্রুতগতির ফুটবল খেলতে থাকে দুই দল। দুই দলের গায়েই লেগে আছে ডার্ক হর্স তকমা।
নেদারল্যান্ডসও আজ তাদের পুরো শক্তির দলই পেয়েছে। কোচ রোনাল্ড কোম্যান তাদেরকে নামিয়েছেন ৩-৪-৩ ছকে।
নেদারল্যান্ডস একাদশ: ভেরবুগেন; ফন হেক, ফন ডাইক, আকে; ফন ডি ভেন, ডি ইয়ং, গ্রাভেনবার্চ, ডামফ্রিজ; সামারভিল, ব্রবি, গাকপো
অন্যদিকে, পূর্ণশক্তির দল নিয়ে নেমেছে মরক্কো। আজ খেলছে তাদের চিরচেনা ৪-২-৩-১ ছকে। চোট বা কার্ড সমস্যা নেই দলটিতে।
মরক্কো একাদশ: বোনো; হাকিমি, দিওপ, চাদি রিয়াদ, মাজরাউই; আইয়ুব বুয়াদ্দি, এল আয়নাউই; ব্রাহিম দিয়াজ, উনাহি, এল খান্নোস; ইসমাইল সাইবারি।
কেএম