দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি হলেও গোলের দেখা পায়নি কানাডা ও দক্ষিণ আফ্রিকা। ফলে বিরতিতে ০-০ সমতায় মাঠ ছাড়ে দুই দল।
৪৪তম মিনিটে গোলের সবচেয়ে কাছাকাছি পৌঁছে গিয়েছিল কানাডা। ময়জে বোমবিতোর হেডে বল জালের দিকেই যাচ্ছিল। দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক তখন গোললাইন ছেড়ে এগিয়ে ছিলেন। তবে গোললাইনে দাঁড়িয়ে বল ফিরিয়ে দিয়ে দলকে নিশ্চিত গোল হজমের হাত থেকে বাঁচান অব্রে মদিবা।
একই আক্রমণে কানাডা আরও একটি শট নেয় দক্ষিণ আফ্রিকার গোলমুখে। এবার অবশ্য সতর্ক গোলরক্ষক সেটি প্রতিহত করেন।
প্রথমার্ধজুড়ে আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে বিরতিতে স্কোরলাইন থাকে ০-০।
জে আই