দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে পরীক্ষামূলক একাদশ নিয়েই দাপট দেখাচ্ছে আর্জেন্টিনা। লিওনেল মেসিসহ আগের ম্যাচের নয়জন খেলোয়াড়কে বিশ্রাম দিলেও প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
বিশ্বকাপে আজই অভিষেক হয়েছে জিওভানি লো সেলসোর। ম্যাচের পঞ্চম মিনিটেই জর্ডানের জালে বল পাঠিয়েছিলেন তিনি। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।
তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ১৭তম মিনিটে বক্সের বাইরে পাওয়া ফ্রি-কিক থেকে দারুণ বাঁকানো শটে বিশ্বকাপে নিজের প্রথম গোলটি করেন লো সেলসো। তাতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।
এরপর ৩১তম মিনিটে মার্কোস সেনেসিকে বক্সের ভেতর ফাউল করলে ভিএআর পর্যালোচনার পর পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পটকিক থেকে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্টিনেজ।
এটি ছিল লাউতারোর বিশ্বকাপে প্রথম গোল। এর আগে একটি বিশ্বকাপ খেললেও গোলের দেখা পাননি তিনি।
লো সেলসো ও লাউতারোর গোলে প্রথমার্ধ শেষে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা।
এমএস/