• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা
  • ফিফা বিশ্বকাপ ২০২৬

কবে, কার কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল, জার্মান গবেষকের বিস্ময়কর পূর্বাভাস

স্পোর্টস ডেস্ক
  ২৭ জুন ২০২৬, ২০:৩৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

বিশ্বকাপ এলেই বিভিন্ন বিশ্লেষক, পরিসংখ্যানবিদ ও গবেষকদের ভবিষ্যদ্বাণী ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখেও তেমনই এক আলোচনার জন্ম দিয়েছেন জার্মান অর্থনীতিবিদ ও গবেষক জোয়াকিম ক্লেমেন্ট। তিনি দাবি করেছেন, ২০১৪ সাল থেকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন সঠিকভাবে পূর্বাভাস দিয়ে আসছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

তার সাম্প্রতিক মডেল অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই পূর্বাভাসে তিনি আরও উল্লেখ করেন, নকআউট পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ হতে পারে জাপান। একই সঙ্গে তিনি অনুমান করেছেন, ২৯ জুন (বাংলাদেশ সময় রাত ১১টা) হিউস্টনে অনুষ্ঠিতব্য ম্যাচে জাপানের কাছে হেরে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যেতে পারে। তবে মনে রাখতে হবে, এসবই পরিসংখ্যানভিত্তিক মডেল ও সম্ভাব্যতার ওপর করা ভবিষ্যদ্বাণী- চূড়ান্ত ফলাফল মাঠের খেলাতেই নির্ধারিত হবে।

গ্রুপ ‘সি’-এর শীর্ষস্থান অর্জন করে নকআউটে ওঠা ব্রাজিলের প্রতিপক্ষ হয়েছে হাজিমে মোরিয়াসুর জাপান। ক্লেমেন্টের পূর্বাভাস বলছে, কঠিন এই লড়াইয়ে জয় তুলে নেবে এশিয়ার দলটি।

ক্লেমেন্ট তার পূর্বাভাস তৈরিতে একটি বিশেষ গাণিতিক মডেল ব্যবহার করেন। যেখানে শুধু ফুটবলীয় পরিসংখ্যান নয়, বরং বিভিন্ন দেশের মাথাপিছু জিডিপি, জনসংখ্যা এবং আবহাওয়ার তাপমাত্রার মতো অর্থনৈতিক ও সামাজিক সূচকও বিবেচনায় নেওয়া হয়। এসব তথ্য বিশ্লেষণ করেই তিনি বিভিন্ন দলের সাফল্যের সম্ভাবনা নির্ধারণ করেন।

গত ৯ এপ্রিল প্রকাশিত তার গবেষণাপত্রে ক্লেমেন্ট পূর্বাভাস দিয়েছেন, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে পর্তুগালকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হবে নেদারল্যান্ডস।

তবে তার সব পূর্বাভাস যে শতভাগ নির্ভুল, এমনটি বলা যাচ্ছে না। নকআউট সূচি চূড়ান্ত হওয়ার পরই তার কয়েকটি হিসাব ভুল প্রমাণিত হয়েছে। উদাহরণ হিসেবে তিনি দ্বিতীয় রাউন্ডে জার্মানি ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার সম্ভাবনা দেখিয়েছিলেন। কিন্তু দুই দলই নিজ নিজ গ্রুপে শীর্ষস্থান অর্জন করায় সেই ম্যাচ আর হচ্ছে না। পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ও বসনিয়া-হার্জেগোভিনার নকআউটে ওঠার সম্ভাবনাও তার মডেলের সঙ্গে মেলেনি।

আরও পড়ুন

লন্ডনে নারী ক্রিকেট দলকে সংবর্ধনা, হাই কমিশনের সম্মাননা প্রদান

পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে, পরবর্তী টার্গেট মেসি

ফুটবল বিশ্বকাপ / ইরানের জয়সূচক গোল কেন বাতিল করল ভিএআর

তবে এখন পর্যন্ত তার পূর্বাভাসের সঙ্গে মিল থাকা সম্ভাব্য দুটি নকআউট ম্যাচ হলো ব্রাজিল-জাপান এবং নেদারল্যান্ডস-মরক্কো।

যদিও ক্লেমেন্টের পূর্বাভাস ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে, শেষ পর্যন্ত মাঠের লড়াইয়েই নির্ধারিত হবে কোন দল এগিয়ে যাবে আর কার বিশ্বকাপ যাত্রা শেষ হবে।

কেএম

  • ২০২৬ ফিফা বিশ্বকাপ
  • ব্রাজিল
  • ভবিষ্যদ্বাণী
এ সম্পর্কিত আরও খবর
ফাইনালে উঠতে আর্জেন্টিনাকে যেসব দলের বাধা পেরোতে হতে পারে
ফাইনালে উঠতে আর্জেন্টিনাকে যেসব দলের বাধা পেরোতে হতে পারে
ইতিহাস বলছে এবার ব্রাজিলই বিশ্বচ্যাম্পিয়ন
ইতিহাস বলছে এবার ব্রাজিলই বিশ্বচ্যাম্পিয়ন
পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে, পরবর্তী টার্গেট মেসি
পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে, পরবর্তী টার্গেট মেসি
ইরানের জয়সূচক গোল কেন বাতিল করল ভিএআর
ইরানের জয়সূচক গোল কেন বাতিল করল ভিএআর
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।