দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপে ইরানের বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচে নিজের সেরা ছন্দে ছিলেন না মোহাম্মদ সালাহ। দ্বিতীয়ার্ধের শুরুতেই চোটের কারণে মাঠ ছাড়েন মিসরের অধিনায়ক। তবে কোচ হোসাম হাসানের মতে, দলের নতুন আক্রমণভাগ এখন আর শুধু সালাহনির্ভর নয়; তিনি না থাকলেও গোল করার সামর্থ্য দেখাচ্ছে মিসর।
গ্রুপ পর্বে বেলজিয়াম ও নিউজিল্যান্ডের বিপক্ষে এক গোল ও দুটি গোলে সহায়তা করেছিলেন ৩৪ বছর বয়সী সালাহ। কিন্তু ইরানের বিপক্ষে ৫৭ মিনিটে বদলি হওয়ার আগে তেমন প্রভাব ফেলতে পারেননি তিনি। যদিও কোচ হোসাম হাসান জানিয়েছেন, সালাহর চোট গুরুতর বলে তার মনে হচ্ছে না।
প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ৩২-এ ওঠা মিসর আগামী ৩ জুলাই ডালাসে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। সেই ম্যাচে সালাহকে পাওয়ার আশাই করছে দলটি।
বিশ্বকাপ বাছাইপর্বে মিসরের ২০ গোলের মধ্যে ৯টিই করেছিলেন সালাহ। তবে চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে দলের পাঁচ গোলের মধ্যে তার গোল মাত্র একটি। তবুও প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যস্ত রেখে সতীর্থদের জন্য জায়গা তৈরি করে দেওয়ার ক্ষেত্রে এখনও তিনিই মিসরের আক্রমণের মূল ভরসা।
২০১৮ সালের বিশ্বকাপে মিসরের দুটি গোলই করেছিলেন সালাহ। তবে সেবার উরুগুয়ে, রাশিয়া ও সৌদি আরবের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল দলটিকে।
২০২৪ সালে হোসাম হাসান দায়িত্ব নেওয়ার পর থেকে মিসরের খেলায় এসেছে পরিবর্তন। দলটি এখন আরও গতিময় ফুটবল খেলছে এবং সালাহকে ঘিরে প্রতিপক্ষের মনোযোগ কাজে লাগিয়ে অন্য খেলোয়াড়দের আক্রমণে যুক্ত করছে।
চলতি বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে প্রথম গোলের সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সালাহর। তার পাস থেকেই দূরপাল্লার শটে গোল করেন ইমাম আশুর। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-১ জয়ের ম্যাচে গোল করেন সালাহ, মাহমুদ হাসান ত্রেজেগে এবং মোস্তফা আবদেল রউফ জিকো।
ইরানের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল করেন মিডফিল্ডার মাহমুদ সাবের। শেষ পর্যন্ত গোল ব্যবধানে বেলজিয়ামের পিছিয়ে থেকে গ্রুপের রানার্সআপ হলেও প্রথমবারের মতো নকআউট পর্ব নিশ্চিত করে মিসর।
/অ