দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাঠে নামার আগে সেনেগাল ভালো করেই জানত, নকআউট পর্বে জায়গা করে নেওয়ার জন্য এই ম্যাচে কেবল একটি জয় যথেষ্ট নাও হতে পারে। ফ্রান্স এবং নরওয়ের কাছে টানা হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের সন্ধিক্ষণে ছিল আফ্রিকান দলটি। তবে গ্রুপপর্বে বড় জয়ে ক্ষীণ আশা বাচিয়ে রাখল 'তেরেঙ্গানা লায়ন্সরা'।
কানাডার টরেন্টো স্টেডিয়ামে আজ 'আই' গ্রুপে ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে সেনেগাল। বড় জয়ে আফ্রিকান দলটির হয়ে জোড়া গোল করেছেন বদলি নামা পাপে থিয়াও। ১৩ মিনিটেই ১০ জনের দলে পরিণত হওয়া ইরাকের জালে বাকি আরও বল পাঠান ইসমাইলা সার, হাবিব দিয়ারা ও ইলিম্যাম এনদিয়ায়ে।
বড় জয়ে বর্তমানে তৃতীয় স্থানে থাকা দলগুলোর টেবিলে পাঁচ নম্বরে আছে সেনেগাল। নকআউট নিশ্চিত করতে হলে এখন তাদের অন্য দলগুলোর ফলের দিকে তাকিয়ে থাকতে হবে। অন্যদিকে গ্রুপপর্বের সবকটি ম্যাচে হার নিয়ে শেষ হলো ইরাকের বিশ্বকাপ।
কে