দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপ ফুটবলের গ্রুপ এইচে নকআউট পর্ব নিশ্চিত করতে উরুগুয়ের বিপক্ষে অন্তত এক পয়েন্ট পেতে চায় স্পেন। মেক্সিকোর গুয়াদালাজারায় স্টাদিও অ্যাক্রনে অনুষ্ঠিত এই ম্যাচে জয় পেলে উরুগুয়ে নকআউটে উঠবে নিশ্চিতভাবে।
শনিবার (২৭ জুন) ভোরে গুলাদালাহারা স্টেডিয়ামে অনুষ্টিতব্য এই ম্যাচটি দু-দলের জন্যই গুরুত্বপূর্ন।
গ্রুপ পর্বে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে স্পেন। প্রথম ম্যাচে কেপভার্দের সঙ্গে গোলশূন্য ড্র এবং দ্বিতীয় ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারিয়ে পূর্ণ পয়েন্ট পায় লা রোজারা।
অন্যদিকে দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উরুগুয়ে। সৌদি আরবের সঙ্গে ১-১ গোলে ড্র এবং কেপভার্দের বিপক্ষে ২-২ গোলে ড্র করে তারা। স্পেনের বিপক্ষে জয় না পেলে উরুগুয়েকে নকআউটের জন্য সৌদি আরব ও কেপভার্দের ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।
দুই দলের ১০ মুখোমুখি লড়াইয়ে স্পেন পাঁচটিতে জয় পেয়েছে, বাকিগুলো ড্র হয়েছে। তবে বিশ্বকাপ আসরে দুইবারের মুখোমুখিতে কেউ কাউকে হারাতে পারেনি।
এমএম/