দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফুটবল বিশ্বকাপে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে মাঠের লড়াইয়ে তিউনিসিয়া-নেদারল্যান্ডস। শুরুতেই ২ গোলে এগিয়ে গেল নেদারল্যান্ডস। ৩ মিনিটে প্রথম গোলটি আত্মঘাতী। ৭ মিনিটে দ্বিতীয় গোলটি ডাচ ফরোয়ার্ড ব্রায়ান ব্রবির।
শুক্রবার (২৬ জুন) যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে গ্রুপ টেবিলের শীর্ষে থাকা শক্তিশালী নেদারল্যান্ডস মুখোমুখি ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া আফ্রিকার দেশ তিউনিসিয়ার। সুইডেনকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে ৪ পয়েন্ট নিয়ে ফুরফুরে মেজাজে রয়েছে ডাচরা।
অন্যদিকে, প্রথম দুই ম্যাচের দুটিতেই হেরে শূন্য পয়েন্ট নিয়ে বিদায়ঘণ্টা বেজে গেছে তিউনিসিয়ার। ওলন্দাজদের জন্য নকআউট পর্বের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার এবং গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচ হলেও, তিউনিসিয়ার জন্য এটি কেবলই আনুষ্ঠানিকতা ও সম্মান বাঁচানোর শেষ চেষ্টা।
এই বড় স্কোরের পেছনে প্রধান কারণ তিউনিসিয়ার ভঙ্গুর রক্ষণভাগ। চলমান বিশ্বকাপে ২ ম্যাচেই সবচেয়ে বেশি ৯টি গোল হজম করেছে আফ্রিকার দলটি। যেহেতু নকআউটে যাওয়ার আর কোনো সমীকরণ অবশিষ্ট নেই, তাই তিউনিসিয়া রক্ষণাত্মক ফুটবল খেলার কোনো বাড়তি তাগিদ অনুভব করবে না।
কেএম