দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কানাডার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরু হতেই আক্রমণাত্মক ফুটবলের ঝলক দেখিয়েছে সুইজারল্যান্ড। বিরতি থেকে ফিরে মাত্র এক মিনিটেরও কম সময়ে গোল করে দলকে এগিয়ে দেন রুবেন ভারগাস।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই দ্রুত আক্রমণে উঠে কানাডার রক্ষণভাগে চাপ সৃষ্টি করে সুইসরা। তারই ফল হিসেবে ৪৬তম মিনিটে জালের দেখা পান ভারগাস।
লিড পাওয়ার পরও আক্রমণের ধার বজায় রাখে সুইজারল্যান্ড। ম্যাচের ৫৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইয়োহান মানজাম্বি। সুসংগঠিত এক আক্রমণ থেকে গোল করে দলের অবস্থান আরও শক্ত করেন তিনি।
দ্বিতীয়ার্ধে মাত্র ১১ মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে চাপে পড়ে যায় কানাডা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২-০ গোলে এগিয়ে রয়েছে সুইজারল্যান্ড।
জে আই