দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গ্রুপ ‘বি’র গুরুত্বপূর্ণ দুই ম্যাচে ভিন্ন চিত্র দেখা গেছে প্রথমার্ধে। সুইজারল্যান্ড ও কানাডা গোলশূন্য সমতায় থেকে বিরতিতে গেলেও কাতারের বিপক্ষে এগিয়ে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে কানাডা ও সুইজারল্যান্ড। তবে গোলের সুযোগ বেশি তৈরি করেছে কানাডাই। একাধিকবার সুইস রক্ষণকে চাপে ফেললেও শেষ পর্যন্ত জালের দেখা পায়নি তারা। অন্যদিকে সুইজারল্যান্ডও কয়েকটি সম্ভাবনাময় আক্রমণ গড়লেও তা কাজে লাগাতে পারেনি।
ফলে গোলশূন্য সমতায় শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধ।
একই সময়ে অনুষ্ঠিত অন্য ম্যাচে কাতারের বিপক্ষে দারুণ শুরু করেছে বসনিয়া ও হার্জেগোভিনা। প্রথমার্ধের খেলা শেষে ২-১ গোলে এগিয়ে রয়েছে ইউরোপের দলটি।
নকআউট পর্বে ওঠার লড়াইয়ে থাকা বসনিয়ার জন্য ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট পেলে শেষ ষোলোয় জায়গা করে নেওয়ার পথে বড় সুবিধা পাবে তারা।
প্রথমার্ধ শেষে তাই গ্রুপ ‘বি’র দুটি ম্যাচের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে বসনিয়া, আর সুইজারল্যান্ড ও কানাডার লড়াইয়ে এখনো ভাঙেনি অচলাবস্থা।
জে আই