দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বোস্টনে ফিফা বিশ্বকাপের ‘এল’ গ্রুপের ম্যাচে ইংল্যান্ড ও ঘানার মধ্যকার দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। প্রথমার্ধে গোলশূন্য সমতায় থাকার পর এখন দুই দলই ম্যাচে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে।
প্রথম ৪৫ মিনিটে বলের দখলে আধিপত্য ছিল ইংল্যান্ডের। প্রায় ৭৮ শতাংশ বল দখলে রেখে একের পর এক আক্রমণ চালালেও ঘানার সংগঠিত রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা। হ্যারি কেইনসহ ইংলিশ ফরোয়ার্ডরা একাধিক সুযোগ তৈরি করলেও শেষ মুহূর্তের ফিনিশিংয়ের অভাবে গোল পায়নি।
অন্যদিকে ঘানা ধীরস্থির কৌশলে রক্ষণ সামলে প্রতি আক্রমণে যাওয়ার চেষ্টা করেছে। তাদের রক্ষণভাগ বেশ দৃঢ় থাকায় ইংল্যান্ডকে গোলবঞ্চিত রাখতে সক্ষম হয় আফ্রিকার দলটি।
এখন দেখার বিষয়, ম্যাচের বাকি সময় ইংল্যান্ড তাদের আধিপত্য কাজে লাগিয়ে গোল আদায় করতে পারে কি না, নাকি ঘানা আবারও রক্ষণদুর্গ অটুট রেখে চমক দেখাবে।
/অ