দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বোস্টনে ফিফা বিশ্বকাপের ‘এল’ গ্রুপের ম্যাচে প্রথমার্ধ শেষে ইংল্যান্ড ও ঘানা গোলশূন্য সমতায় রয়েছে। ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখালেও ঘানার সংগঠিত রক্ষণভাগ ভেদ করতে পারেনি ইংল্যান্ড।
প্রথম ৪৫ মিনিটে ৭৮ শতাংশ বলের দখল ধরে রেখে প্রতিপক্ষের রক্ষণে একের পর এক চাপ তৈরি করে ইংলিশরা। তবে হ্যারি কেইনসহ ফরোয়ার্ডরা একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি তারা। ঘানার রক্ষণভাগ ছিল দৃঢ় ও পরিকল্পিত, যার ফলে বড় কোনো সুযোগ কাজে লাগাতে পারেনি সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের ১৬ মিনিটে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন মাথায় আঘাত পেয়ে আঘাত পেয়ে বসে পড়েন। তবে কিছুক্ষণ পরই উঠে দাঁড়ান কেইন।
উল্লেখ্য, আগের ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে ইংল্যান্ড। অন্যদিকে পানামাকে ১-০ গোলে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে ম্যাচে আসে ঘানা।
এ পর্যন্ত দুই দলের দেখা হয়েছিল মাত্র একবার। ২০১১ সালের মার্চে অনুষ্ঠিত সেই প্রীতি ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল। বিশ্বকাপে আফ্রিকান দলগুলোর বিপক্ষে ইংল্যান্ডের রেকর্ডও বেশ সমৃদ্ধ। আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে আগের আট ম্যাচে অপরাজিত রয়েছে ইংলিশরা। তবে প্রতিযোগিতামূলক কোনো ম্যাচে এবারই প্রথম ঘানার মুখোমুখি হয়েছে তারা।
/অ