দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসে ফুটবল বিশ্বকে আবারও মুগ্ধ করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সেই আবহের মধ্যেই এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে আরেক কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো।
মঙ্গলবার (২৩ জুন) হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বিশ্বকাপের ‘কে’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে পর্তুগাল। নকআউট পর্বে ওঠার লড়াইয়ে ম্যাচটি পর্তুগালের জন্য অনেকটা বাঁচা-মরার সমান। প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে অপ্রত্যাশিত ১-১ গোলে ড্র করায় চাপে পড়ে গেছে রোনালদোর দল।
বিশ্বকাপ শুরুর আগে সম্ভাব্য শিরোপাপ্রত্যাশী দলগুলোর একটি হিসেবে বিবেচিত হলেও উদ্বোধনী ম্যাচে নিজেদের সেরাটা দেখাতে পারেনি পর্তুগাল। বল দখলে আধিপত্য থাকলেও আক্রমণভাগে ছিল না ধার। পুরো ম্যাচে সাতটি শট নিলেও লক্ষ্যে রাখতে পেরেছিল মাত্র একটি।
অন্যদিকে, বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেওয়া উজবেকিস্তানও কঠিন অবস্থার মধ্যে রয়েছে। প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে ৩-১ গোলে হেরে তারা এখন বিদায়ের শঙ্কায়। পর্তুগালের বিপক্ষে হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে।
তবে দলটির কোচ ফাবিও কানাভারো লড়াই ছাড়ার মানুষ নন। ২০০৬ সালে ইতালিকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক মনে করেন, তার দলের হারানোর কিছু নেই। বরং বড় দলের বিপক্ষে সাহসী ফুটবল খেলেই চমক দেখাতে হবে।
ফুটবল বিশ্বের নজরও থাকবে রোনালদোর দিকে। মেসি যখন রেকর্ডের পর রেকর্ড গড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে, তখন তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী কি নিজের জবাব দিতে পারবেন? সেই প্রশ্নের উত্তর মিলবে হিউস্টনের মাঠেই।
কেএম