দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লিওনেল মেসি আবারও ফুটবল ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেন। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নেওয়ার পর তাকে অভিনন্দন জানিয়েছেন জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা। বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড মেসিকে আখ্যা দিয়েছেন ‘সর্বকালের সেরা ফুটবলার’ হিসেবে।
ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ‘জে’-এর ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। ম্যাচের দুটি গোলই করেন মেসি। সে সঙ্গে বিশ্বকাপে নিজের গোলসংখ্যাকে ১৮-তে উন্নীত করেন। এর ফলে তিনি ছাড়িয়ে যান মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের দীর্ঘদিনের রেকর্ড।
ম্যাচের পর জার্মান সংবাদমাধ্যমকে ক্লোসা বলেন, ‘আমার কাছে লিওনেল মেসিই সর্বকালের সেরা ফুটবলার। অভিনন্দন, চ্যাম্পিয়ন!’
৪৮ বছর বয়সী ক্লোসে অবশ্য এর আগেই জানিয়েছিলেন, তার রেকর্ড ভাঙলে তিনি খুশিই হবেন। বিশ্বকাপ শুরুর আগে তিনি বলেছিলেন, ‘কোনো সমস্যা নেই। রেকর্ড একদিন না একদিন ভাঙবেই। যদি মেসি সেটা ভাঙে, তাহলে তাকে স্বাগত। আমি সবসময়ই মেসির বড় ভক্ত। সে একজন জিনিয়াস।’
শেষ পর্যন্ত সেটাই হয়েছে। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি। এরপর অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে এককভাবে শীর্ষস্থান দখল করেন আর্জেন্টাইন অধিনায়ক।
বিশ্বকাপে এটি মেসির ষষ্ঠ আসর। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ছাড়া বাকি সব আসরেই গোল করেছেন তিনি। ২০২৬ বিশ্বকাপেই ইতোমধ্যে ৫ গোল করে ফেলেছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
২৪ জুন ৩৯ বছরে পা দিতে যাওয়া মেসি যেন বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই খেলছেন। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পাঁচ গোল করে তিনি শুধু রেকর্ডই গড়েননি, আর্জেন্টিনাকে নকআউট পর্বেও পৌঁছে দিয়েছেন।
বর্তমান খেলোয়াড়দের মধ্যে মেসির রেকর্ডের সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে ফ্রান্সের কিলিয়ান এমবাপেপ্পেকে। ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড ইতোমধ্যে বিশ্বকাপে ১৬ গোল করেছেন মাত্র ১৬ ম্যাচে। সেনেগালের বিপক্ষে জোড়া গোল দিয়ে এবারের আসর শুরু করেন তিনি। এরপর জোড়া গোল করলেন ইরাকের বিপক্ষেও।
এ ছাড়া ইংল্যান্ডের হ্যারি কেইনের গোল ১০টি এবং পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল ৮টি। তবে তারা এখনও মেসির থেকে অনেকটাই পিছিয়ে।
কে