দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যে ফুটবল ম্যাচের ইতিহাস খুব সীমিত। দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ৩৬ বছর আগে, ১৯৯০ সালের ৩ মে ভিয়েনায় এক প্রীতি ম্যাচে। সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
সোমবার (২২ জুন) যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ‘জি’ গ্রুপের নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় রাত ১১ টায় মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। ওই ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তিন মিনিটের মাথায় মানফ্রেড জাকের গোলে পিছিয়ে পড়ে। আধঘণ্টা পর হোর্হে বুরুচাগার গোলে তারা সমতা ফেরায়।
নিজেদের প্রথম ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে পূর্ণ পয়েন্ট পায় অস্ট্রিয়া। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা অস্ট্রিয়া এবং আসরের নতুন চমক জর্ডানের এই লড়াইটি ছিল ফুটবল রোমাঞ্চে ভরপুর।
এর আগে ১৯৮০ সালে ভিয়েনাতেই আরেকটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনা অস্ট্রিয়াকে ৫-১ গোলে পরাজিত করে। সেই ম্যাচে ডিয়েগো ম্যারাডোনা আন্তর্জাতিক ক্যারিয়ারের একমাত্র হ্যাটট্রিক করেন। ম্যাচের শুরুতে সান্তিয়াগো সান্তামারিয়া ও লিওপোলদো লুকুয়ের গোলে আর্জেন্টিনা ২-০ গোলে এগিয়ে যায়। পাঁচ মিনিট পর ম্যারাডোনা প্রথম গোল করেন। কুর্ট জারা একটি গোল শোধ দিলে ম্যারাডোনা দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন।
দুটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনা মোট ছয় গোল দিয়ে দুই গোল হজম করেছে। ১৯৬৬ সালে একটি অনানুষ্ঠানিক ম্যাচে অস্ট্রিয়া ১-০ গোলে জয়লাভ করেছিল।
এবার দুই দলের মধ্যে নতুন করে লড়াইয়ের অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী।
এমএম/