দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফুটবল বিশ্বের রেকর্ড ভাঙা-গড়ার মহাযাত্রায় প্রতিনিয়ত নতুন ইতিহাস লিখছেন স্পেনের তরুণ বিস্ময় লামিন ইয়ামাল। বয়সের তুলনায় অসাধারণ পরিপক্বতা, গতি আর দক্ষতায় তিনি ইতোমধ্যেই জায়গা করে নিয়েছেন বিশ্ব ফুটবলের সবচেয়ে আলোচিত প্রতিভাদের তালিকায়।
চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপ-এ সৌদি আরবের বিপক্ষে ম্যাচে গোল করে তিনি ভেঙে দিয়েছেন ফুটবলের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি-এর দীর্ঘদিন ধরে অক্ষুণ্ণ থাকা একটি ঐতিহাসিক রেকর্ড। এই কীর্তির মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতাদের তালিকায় নতুন শীর্ষে উঠে আসেন এই তরুণ বার্সেলোনা ফরোয়ার্ড এফসি বার্সেলোনা।
মাত্র শুরুতেই এমন অর্জন ইঙ্গিত দিচ্ছে-আগামী দিনের ফুটবল ইতিহাসে লামিনে ইয়ামাল হয়ে উঠতে পারেন এক নতুন যুগের নাম।
যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হয়েছিল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা স্পেনের হয়ে ম্যাচের শুরুর দিকেই ডেডলক ভাঙেন ইয়ামাল। সতীর্থের বাড়ানো একটি নিখুঁত পাস থেকে দারুণ ফিনিশিংয়ে বল জালের ঠিকানায় পাঠান তিনি। এই গোলের মাধ্যমেই স্পেনের বড় জয়ের রাস্তা তৈরি হয় এবং একই সাথে ফুটবল ইতিহাসে নতুন এক পাতার জন্ম হয়।
সৌদি আরবের বিপক্ষে যখন ইয়ামাল এই গোলটি করেন, তখন তার বয়স ছিল ঠিক ১৮ বছর ৩৪৩ দিন। এই গোলটির মাধ্যমেই তিনি আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির প্রথম বিশ্বকাপ গোলের রেকর্ডটি নিজের করে নেন।
২০০৬ সালের বিশ্বকাপে সার্বিয়া অ্যান্ড মন্টেনেগ্রোর বিরুদ্ধে ৬-০ ব্যবধানে জয়ের ম্যাচে আর্জেন্টিনার হয়ে নিজের প্রথম বিশ্বকাপ গোলটি করেছিলেন লিওনেল মেসি। ২০০৬ সালের ১৬ জুন করা সেই গোলের সময় আর্জেন্টাইন তারকার বয়স ছিল ১৮ বছর ৩৫৭ দিন। অর্থাৎ, ইয়ামাল মেসির চেয়ে ঠিক ১৪ দিন কম বয়সে বিশ্বকাপে নিজের প্রথম গোলের দেখা পেলেন।
কেএম