দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে শুরু থেকেই একচেটিয়া আধিপত্য দেখাচ্ছে স্পেন। লামিনে ইয়ামালের গোল ও মিকেল ওইয়ারসাবালের জোড়া আঘাতের পর আত্মঘাতী গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে গেছে স্প্যানিশরা।
ম্যাচের ১০ মিনিটে গোলের সূচনা করেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। সৌদি আরবের একটি গোলকিক থেকে বল হারানোর পর দ্রুত আক্রমণে যায় স্পেন। বাম দিক দিয়ে মিকেল ওইয়ারসাবালের নিচু ক্রসে পেছনের পোস্টে স্লাইড করে বল জালে পাঠান ইয়ামাল।
এরপর ব্যবধান দ্বিগুণ করেন ওইয়ারসাবাল। ইয়ামালের নেওয়া কর্নার প্রতিহত হলেও বল যায় দানি ওলমোর কাছে। তার ফেরানো বলে আয়মেরিক লাপোর্তে হেডে বল বাড়িয়ে দিলে ডিফেন্ডারের পা ফসকে যাওয়া বল জালে জড়িয়ে দেন স্প্যানিশ ফরোয়ার্ড।
২৪ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন ওইয়ারসাবাল। ডান প্রান্ত থেকে পাও কুবারসির ক্রস দূরের পোস্টে ধরে রাখেন মার্ক কুকুরেয়া। এরপর দানি ওলমোর হেড থেকে পাওয়া বল গোললাইনের সামনে থেকে জালে ঠেলে দেন তিনি।
তিন গোলের পরও আক্রমণের ধার কমায়নি স্পেন। কর্নার থেকে আসা বলে দূরের পোস্টে একেবারে ফাঁকায় ছিলেন মার্ক কুকুরেয়া। তার ভলিটি সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইস দারুণভাবে ফিরিয়ে দিলেও বিপদ কাটাতে পারেনি সৌদি রক্ষণ। ফিরতি বল ডিফেন্ডার হাসান আল-তামবাক্তির গায়ে লেগে জালে জড়িয়ে গেলে আত্মঘাতী গোলে ব্যবধান দাঁড়ায় ৪-০।
/অ