দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফুটবল বিশ্বকাপর ১০০০তম ম্যাচে মুখোমুখি হয়েছে জাপান ও তিউনিসিয়া। ঐতিহাসিক মাইলফলকের ম্যাচ হওয়া বিশেষ গুরুত্ব বহন করছে এই ম্যাচ। বাংলাদেশ সময় সকাল ১০টায় মেক্সিকোর মন্টেরে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে। ম্যাচ শুরুর ৪ মিনিটে গোল করে ১-০ এগিয়ে রয়েছে জাপান।
আগের ম্যাচে নেদারল্যান্ডসকে রুখে দিয়ে একটা বার্তা দিয়ে রেখেছিল জাপান। তিউনিসিয়া ম্যাচে সেই দলটা এগিয়ে যেতে সময় নিল মোটে সাড়ে তিন মিনিট। বাম পাশ থেকে আক্রমণে উঠে কেইতো নাকামুরার পাস বক্সের মাঝে জটলায় খুঁজে নেয় দাইচি কামাদাকে। তার পা ছুঁয়ে বলটা চলে যায় তিউনিসিয়ার জালে।
জাপান একাদশ: সুজুকি (গোলরক্ষক), তোমিয়াসু, ইতাকুরা, এইচ. ইতো, দোয়ান, সানো, কামাদা, নাকামুরা, জে. ইতো, তানাকা।
তিউনিসিয়া একাদশ: দাহমেন (গোলরক্ষক), রেকিক, তালবি, ব্রন, ভ্যালেরি, স্কিরি, মেজব্রি, আব্দি, সাদ, তুনেকতি, স্লিমানে।
কেএম