• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা
  • ফিফা বিশ্বকাপ ২০২৬

অস্ট্রিয়া ম্যাচের আগে বড় ধাক্কা, ছিটকে গেলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

স্পোর্টস ডেস্ক
  ২১ জুন ২০২৬, ০৬:১২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচের আগে একাদশে পরিবর্তনের আভাস পেয়েছে আর্জেন্টিনা। ডান হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে অস্ট্রিয়ার বিপক্ষে খেলার সম্ভাবনা নেই ডিফেন্ডার গনসালো মন্টিয়েলের। তার পরিবর্তে শুরুর একাদশে ফিরতে পারেন নাহুয়েল মলিনা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

আর্জেন্টিনা প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে। ওই ম্যাচে রাইটব্যাক হিসেবে খেলেছিলেন মন্টিয়েল। তবে বিরতির পর তাকে তুলে নামানো হয় মলিনাকে। এরপর থেকেই ডান প্রান্তের রক্ষণ নিয়ে আলোচনা শুরু হয় আর্জেন্টাইন সংবাদমাধ্যমে।

বৃহস্পতিবার দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলন করতে পারেননি মন্টিয়েল। পরে তার ডান হ্যামস্ট্রিংয়ে পরীক্ষা চালিয়ে ছোট ধরনের চোট শনাক্ত করা হয়। যদিও চোট গুরুতর নয়, তবু অস্ট্রিয়ার বিপক্ষে কোনো ঝুঁকি নিতে চায় না আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট।

মন্টিয়েলকে ধীরে ধীরে ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। গ্রুপপর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে তাকে পাওয়া যায় কি না, সেটিই এখন মূল লক্ষ্য। আপাতত অস্ট্রিয়ার বিপক্ষে তাকে বিশ্রামে রাখার সম্ভাবনাই বেশি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম জানিয়েছে, এই চোটটি তার আগের চোটের সঙ্গে সম্পর্কিত নয়। জাতীয় দলে যোগ দেওয়ার সময় তিনি অন্য পায়ের হ্যামস্ট্রিং সমস্যায় ভুগছিলেন। রিভার প্লেটের হয়ে আপের্তুরা টুর্নামেন্টের সেমিফাইনালে রোসারিও সেন্ট্রালের বিপক্ষে সেই চোট পান তিনি। সে কারণে বেলগ্রানোর বিপক্ষে ফাইনালেও খেলতে পারেননি।

বিশ্বকাপের প্রস্তুতি পর্বেও নিয়মিত দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি মন্টিয়েল। প্রায় এক সপ্তাহ তাকে আলাদা করে অনুশীলন করতে হয়েছে। প্রস্তুতি ম্যাচগুলোতেও তার খেলার সময় সীমিত ছিল।

তারপরও আলজেরিয়ার বিপক্ষে শুরুর একাদশে জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে নতুন চোট সেই পরিকল্পনা বদলে দিচ্ছে।

এখন সুযোগ নাহুয়েল মলিনার সামনে। ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে লিওনেল মেসির দুর্দান্ত পাস থেকে তার করা গোল এখনও আর্জেন্টিনা সমর্থকদের মনে উজ্জ্বল হয়ে আছে। তবে সাম্প্রতিক সময়ে ডান প্রান্তের জায়গা নিয়ে মন্টিয়েলের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে।

আরও পড়ুন

গ্রুপপর্বের শেষ ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় ধাক্কা

বিশ্বকাপে নকআউট নিশ্চিত তিন দলের, যোগ হলো জার্মানি

শেষ মুহূর্তের নাটকীয় গোল, নকআউটে জার্মানি

অস্ট্রিয়ার বিপক্ষে আক্রমণ ও রক্ষণে ভারসাম্য রাখতে চান কোচ লিওনেল স্কালোনি। আক্রমণে ওভারল্যাপের পাশাপাশি রক্ষণেও অভিজ্ঞ মলিনা। শারীরিকভাবে শক্তিশালী ও আক্রমণাত্মক প্রেসিং করা অস্ট্রিয়ার বিপক্ষে ডান প্রান্তের রক্ষণ নিয়ে তাই বাড়তি সতর্ক থাকতে হবে আর্জেন্টিনাকে।

এদিকে প্রথম ম্যাচে সহজ জয় পেলেও আর্জেন্টিনার একাদশ নিয়ে এখনও কিছু প্রশ্ন রয়ে গেছে। আক্রমণে লাউতারো মার্তিনেজ নাকি হুলিয়ান আলভারেস খেলবেন, তা নিয়েও আলোচনা চলছে। তবে রাইটব্যাক পজিশনে আপাতত চিত্র অনেকটাই পরিষ্কার। মন্টিয়েলের বাইরে থাকার সম্ভাবনা প্রবল, আর শুরুর একাদশে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন মলিনা।

এমএস/

  • গনসালো মন্টিয়েল
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।