দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্কটল্যান্ডের বিপক্ষে খেলা শুরু হওয়ার ২ মিনিটের মধ্যে লিড নিয়েছে মরক্কো। ব্রাজিলের বিপক্ষে ১–১ ড্র ম্যাচে গোল করা ইসমায়েল সাইবারি স্কটল্যান্ডের বিপক্ষেও এগিয়ে দিয়েছেন দলকে।
প্রায় মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো উড়ন্ত বল ধরে বক্সে প্রথমে নিয়ন্ত্রণে নেন তিনি। এরপর সাইবারির জোরালো শট ঠেকানোর কোনো সাধ্য ছিল না স্কটিশ গোলরক্ষক অ্যাঙ্গাস গুনের। এর মধ্য দিয়ে এই বিশ্বকাপের দ্রুততম গোল হয়ে গেল।
আফ্রিকার দ্বিতীয় কোনো ফুটবলার হিসেবে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেই গোল করলেন ইসমায়েল সাইবারি। প্রথমবার ওই কীর্তি গড়েছিলেন মিশরীয় তারকা মোহামেদ সালাহ। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলতে নেমে তিনি প্রথম দুই ম্যাচেই গোল করেন।
এর আগে ব্রাজিলের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে সাইবারি ২১ মিনিটে দারুণ ভলিতে করা গোলে মরক্কোকে এগিয়ে দিয়েছিলেন। পিএসভির হয়ে লিগ জিতে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়া এই তারকার একমাত্র গোলে ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে তার দল। গ্রুপপর্বের পয়েন্ট টেবিলে দাপট দেখানোর লক্ষ্যে এবার তারা স্কটিশদের বিপক্ষে নিশ্চয়ই জয় পেতে চাইবে। প্রথমার্ধ শেষে তারা ১-০ ব্যবধানে এগিয়ে আছে, যেখানে তাদের পজেশন ৬২ শতাংশ।
/অ